ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

গবেষণা ও উদ্ভাবনে জোর না দিলে সমৃদ্ধ জাতি গঠন সম্ভব নয়: জনপ্রশাসন সচিব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ১২:১৩:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ১২:১৩:৩০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
গবেষণা ও উদ্ভাবনে জোর না দিলে সমৃদ্ধ জাতি গঠন সম্ভব নয়: জনপ্রশাসন সচিব

বৈষম্যহীন ও সমৃদ্ধ জাতিরাষ্ট্র গঠনে গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। তিনি বলেছেন, জাতীয় অঙ্গীকার বাস্তবায়নে জ্ঞান ও প্রযুক্তিনির্ভর উন্নয়নই হতে পারে মূল চালিকা শক্তি।
 

শনিবার সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৪৪তম জাতীয় কাউন্সিল সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় সচিব বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রকৌশলীদেরই নেতৃত্ব দিতে হবে। মেধাবীরা যদি পেশা পরিবর্তন করে বা নিম্নপদের জন্য দাবি জানায়, তবে তা জাতির জন্য দুর্ভাগ্যজনক এবং জাতীয় মেধার অপচয়। এজন্য সরকার গবেষণা-বান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে।
 

বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ১০ম গ্রেডভুক্ত উপসহকারী প্রকৌশলী পদ উন্মুক্ত করার দাবি প্রসঙ্গে তিনি বলেন, এটি মেধার প্রতি অবিচার, যা আমাকে ব্যথিত করেছে। ডিগ্রি ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব যুক্তিসঙ্গত আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে সমাধান হবে বলে আমি বিশ্বাস করি।
 

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, জাতীয় বেতন কমিশন এসব ইস্যু নিয়ে কাজ করছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়গুলো পে-কমিশনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবে।
 

এহছানুল হক বলেন, প্রকৌশলীরা কেবল পেশাগত স্বার্থ নয়, জাতীয় স্বার্থকেও অগ্রাধিকার দিতে হবে। মাঠপর্যায়ের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যদি নিজেদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন, তবে দেশ ও জাতির কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব।
 

অনুষ্ঠানে আইডিইবির অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব কাজী সাখাওয়াত হোসেন। দিনব্যাপী কাউন্সিলের বিভিন্ন অধিবেশনে জাতীয় প্রেক্ষাপটে প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক ইস্যু নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ হয়, যেখানে ৭১টি সাংগঠনিক জেলার প্রতিনিধিরা অংশ নেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।