ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

বান্দরবানে পাহাড় কেটে মাটি বিক্রি: আলীকদমে এক যুবক গ্রেফতার, এস্কেভেটর জব্দ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ১০:১৭:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ১০:১৭:৫৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
বান্দরবানে পাহাড় কেটে মাটি বিক্রি: আলীকদমে এক যুবক গ্রেফতার, এস্কেভেটর জব্দ সংগৃহীত ছবি
 

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় পরিবেশ ধ্বংসের অভিযোগে পাহাড় কেটে মাটি বিক্রির সময় মো. ইলিয়াছ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্বপালং পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটরও জব্দ করা হয়।
 

পুলিশ জানায়, রাতের আঁধারে পাহাড় কেটে মাটি বিক্রির খবর পেয়ে বান্দরবান পুলিশ সুপারের নির্দেশে আলীকদম থানার ওসি মীর্জা জহির উদ্দিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানকালে ইলিয়াছকে হাতেনাতে ধরা হলেও তার সহযোগী মিজান পালিয়ে যায়। তবে তাকেও মামলার আসামি করা হয়েছে।
 

গ্রেফতার ইলিয়াছ স্থানীয় বাসিন্দা মো. আলী হোসেনের ছেলে। শনিবার বিকেলে তার বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়। পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকেও পাহাড় কাটা রোধে নজরদারি জোরদার করা হয়েছে।
 

বান্দরবান জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন বলেন, “পাহাড় কাটার সময় এস্কেভেটরসহ ইলিয়াছকে আটক করা হয়েছে। অভিযানে জড়িত অন্যদের বিরুদ্ধেও মামলা হয়েছে। যারা পরিবেশ ধ্বংসে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
 

এর আগের রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত আরেক অভিযানে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রশাসন বলছে, পাহাড় ধ্বংস ও অবৈধ মাটি বিক্রির মতো অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।