ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

নির্বাচনী সহিংসতা বাড়ছে: জুলাই সনদ বাস্তবায়নে শঙ্কা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ১০:১৩:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ১০:১৩:১৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
নির্বাচনী সহিংসতা বাড়ছে: জুলাই সনদ বাস্তবায়নে শঙ্কা

জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই দেশের রাজনৈতিক পরিবেশ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। দলীয় কোন্দল, বিরোধী দলের সংঘর্ষ ও পারস্পরিক অভিযোগ–সব মিলিয়ে নতুনভাবে সহিংসতার আশঙ্কা বাড়াচ্ছে রাজনীতির মাঠে। বিশেষজ্ঞদের মতে, এ পরিস্থিতি চলতে থাকলে জুলাই সনদের বাস্তবায়ন মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
 

গত জুলাইয়ের গণআন্দোলনে ফ্যাসিবাদ পতনের পর ‘নতুন বাংলাদেশ’ গড়ার প্রত্যাশা জেগেছিল জনগণের মনে। কিন্তু কয়েক মাসের ব্যবধানে সেই আশাবাদ মলিন হয়ে পড়ছে রাজনৈতিক প্রতিহিংসা ও অসহিষ্ণুতার পুরোনো ধারা ফিরে আসায়। মানবাধিকার সংস্থা আইন ও সালিস কেন্দ্র (আসক)-এর হিসাবে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিএনপি, জামায়াত, এনসিপি ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংঘর্ষে তিনজন নিহত এবং প্রায় চার শতাধিক মানুষ আহত হয়েছেন।
 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু বলেন, জামায়াত ও বিএনপির মধ্যে দ্বন্দ্ব নতুন কিছু নয়। “এটি কেবল নির্বাচনী সময়ে নয়, বরং মতাদর্শিক বিরোধ থেকেও সংঘাত তৈরি হয়। আমাদের অবস্থান পরিষ্কার—সংঘর্ষ চাই না, কিন্তু যদি অন্য পক্ষ উসকানি দেয়, আমাদের মতবাদ আমরা প্রচার করব।” টুকু আরও মনে করেন, “আইনশৃঙ্খলা বাহিনী কার্যকরভাবে দায়িত্ব না নিলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন কঠিন হবে।”
 

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, কিছু এলাকায় “প্রতিযোগিতার জায়গায় উত্তেজনা তৈরি হচ্ছে,” যা সব পক্ষের জন্যই অশুভ সংকেত। তিনি মনে করেন, “রাজনৈতিক সমতা বজায় রাখতে পারলে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার মাত্রা কমে যাবে।”
 

জাতীয় নাগরিক কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ বলেন, “শত বছরের রাজনৈতিক কালচার হঠাৎ করে পরিবর্তন সম্ভব নয়। তবে জুলাই-পরবর্তী সময়টিতে তা বদলের প্রয়োজন ছিল। রাজনীতিতে কথার লড়াই হোক, হাতের লড়াই নয়।”
 

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, পুরনো রাজনৈতিক সংস্কৃতি বদল কঠিন হলেও জুলাই-পরবর্তী প্রেক্ষাপটে দলগুলোর উচিত ছিল নতুন বার্তা ও ইতিবাচক আচরণ প্রদর্শন করা। রাষ্ট্রবিজ্ঞানী আল মাসুদ হাসানুজ্জামান সতর্ক করে বলেন, “দলীয় স্বার্থে অনৈক্য বাড়লে জুলাই সনদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে। সাংবিধানিক সংস্কার ও সংস্কৃতি পরিবর্তনের প্রতিশ্রুতি বাস্তবায়নে দলগুলোকে ছাড় দেয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।”


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।