ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

উপদেষ্টাদের নিরপেক্ষতা প্রশ্নে অধ্যাদেশ প্রস্তাব, ফাওজুল কবিরের ফেসবুক বার্তা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ১০:৩৮:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ১০:৩৮:২৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
উপদেষ্টাদের নিরপেক্ষতা প্রশ্নে অধ্যাদেশ প্রস্তাব, ফাওজুল কবিরের ফেসবুক বার্তা ছবি: সংগৃহীত
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিতর্ক এড়াতে উপদেষ্টা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন কর্মকর্তাদের পরবর্তী নির্বাচিত সরকারের লাভজনক পদে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপের জন্য অধ্যাদেশ জারি করা উচিত।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান শুক্রবার ফেসবুকে একটি পোস্টে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তিনটি রাজনৈতিক দলের বৈঠকে কিছু উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তিনি বলেছেন, বিতর্ক এড়াতে উপদেষ্টা পরিষদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সাময়িক নিয়োগপ্রাপ্তদের পরবর্তী নির্বাচিত সরকারের লাভজনক পদে নিয়োগ না দেওয়ার জন্য একটি অধ্যাদেশ জারি করা উচিত।
 
ফেসবুক পোস্টে ফাওজুল কবির তিনটি ফটোকার্ড শেয়ার করে লিখেছেন, “প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। একটি দলের তালিকায় আমার নাম রয়েছে। নিজেকে স্ব-সমর্থনে বলতে চাই, আমি কখনও পক্ষপাতদুষ্ট চিন্তা করে সিদ্ধান্ত নিইনি। সবসময় সরকারের সিদ্ধান্ত গ্রহণে অনুরাগ বা বিরাগের প্রভাব এড়িয়েছি।”
 
মঙ্গলবার রাতে বিএনপির প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এবং জাতীয় নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারকে ‘তত্ত্বাবধায়ক সরকারের আদল’ দেওয়ার দাবি জানান। বৈঠক থেকে বের হয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন যাতে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়, সেই জন্য প্রশাসনকে সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে গঠন করতে হবে।
 
পরের দিন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল আলাদা বৈঠক করে, যেখানে কয়েকজন উপদেষ্টার কর্মকাণ্ড নিয়ে সতর্ক করা হয়েছে। এই পরিস্থিতিতে বিতর্ক এড়াতে ফাওজুল কবির ফেসবুকে মন্তব্য করে বলেন, “উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, বিশেষ সহকারীবৃন্দ এবং চুক্তি ভিত্তিক নিয়োজিত কর্মকর্তাদের কেউই পরবর্তী নির্বাচিত সরকারের লাভজনক পদে অংশগ্রহণ করতে পারবে না। তবে শর্ত, নির্বাচনের তফসিল ঘোষণার আগে যারা পদত্যাগ করবেন তাদের ক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হবে না।”
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।