ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

জাতীয় নির্বাচনে পলাতক আসামিরা প্রার্থী হতে পারবেন না, আরপিওতে নতুন বিধান অনুমোদন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ১০:০১:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ১০:০১:২৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
জাতীয় নির্বাচনে পলাতক আসামিরা প্রার্থী হতে পারবেন না, আরপিওতে নতুন বিধান অনুমোদন ছবি সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনে পলাতক আসামিরা আর প্রার্থী হতে পারবেন না। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আয়-ব্যয়ের হিসাব দাখিল করতে হবে এবং তা ওয়েবসাইটে প্রকাশের বাধ্যবাধকতাও থাকছে। একইসঙ্গে কোনো আসনে একমাত্র প্রার্থী থাকলে সেই আসনে ‘না’ ভোটের সুযোগ রাখার বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বিলুপ্ত করার সিদ্ধান্তও আরপিওতে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে সম্পৃক্ত করার বিধান এবং ভোট গণনা প্রক্রিয়া গণমাধ্যমের সরাসরি নজরদারিতে রাখার সুযোগও যুক্ত হয়েছে।

ড. আসিফ নজরুল বলেন, আদালত যাকে পলাতক ঘোষণা করবেন, কেবল তাকেই পলাতক হিসেবে গণ্য করা হবে। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও কেউ উপস্থিত না হলে আদালত তাকে পলাতক ঘোষণা করতে পারেন।

তিনি আরও জানান, বৈঠকে জুলাই অভ্যুত্থান জাদুঘর, দুর্নীতি দমন কমিশন আইন ও সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে শ্রম আইন সংশোধন আদেশ ও আরপিও আইনও পাস হয়েছে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সম্প্রতি বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর কার্যক্রম এখন স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ পুনরায় চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আগুনের কারণ অনুসন্ধানে স্কটল্যান্ড, তুরস্ক, অস্ট্রেলিয়া ও চীনের সহযোগিতায় ফরেনসিক তদন্ত চলছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।