ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ঢাকা জেলার মাথাপিছু আয় জাতীয় গড়ের দ্বিগুণের কাছে, দেশের অর্থনীতিতে আধিপত্য বজায়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৭:১৮:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৭:১৮:৩৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
ঢাকা জেলার মাথাপিছু আয় জাতীয় গড়ের দ্বিগুণের কাছে, দেশের অর্থনীতিতে আধিপত্য বজায়

ঢাকা জেলা দেশের সবচেয়ে অর্থনৈতিকভাবে অগ্রসর অঞ্চল হিসেবে তার অবস্থান আরও শক্ত করেছে। সম্প্রতি প্রকাশিত ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার মাথাপিছু আয় এখন ৫ হাজার ১৬৩ ডলার—যা দেশের গড় মাথাপিছু আয় ২ হাজার ৮২০ ডলারের প্রায় দ্বিগুণ।
 

সংগঠনটির ‘ইকোনমিক পজিশন ইনডেক্স (ইপিআই)’ প্রতিবেদনে শনিবার জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১১ সালের তথ্যকে ভিত্তি ধরে ২০২৩–২৪ অর্থবছরের হিসাব অনুযায়ী ঢাকার এই আয় নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, বিবিএস চলতি বছরের মে মাসে প্রকাশিত তথ্যে জানায়, ২০২৪–২৫ অর্থবছরে দেশের মোট মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড ২ হাজার ৮২০ ডলারে। আগের অর্থবছরে এ আয় ছিল ২ হাজার ৭৩৮ ডলার, অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে ৮২ ডলার।
 

ইতিপূর্বে সর্বোচ্চ মাথাপিছু আয়ের রেকর্ড ছিল ২০২১–২২ অর্থবছরে, যা ছিল ২ হাজার ৭৯৩ ডলার। তবে বিবিএস সাধারণত জেলাভিত্তিক আয় প্রকাশ করে না; এবার প্রথমবারের মতো ডিসিসিআই ঢাকার আয়সংক্রান্ত বিশ্লেষণ জানিয়েছে।
 

ডিসিসিআই জানায়, দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৪৬ শতাংশ এবং মোট কর্মসংস্থানের প্রায় ৪০ শতাংশই ঢাকাভিত্তিক। অর্থনৈতিক কর্মকাণ্ডের ত্রৈমাসিক মূল্যায়ন করতে সংগঠনটি গবেষণা পরিচালনা করেছে, যাতে ঢাকার বাণিজ্যিক কাঠামো, উৎপাদন ও সেবা খাতের পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে।
 

প্রতিবেদনটি চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে তৈরি হয়। এতে উৎপাদন খাতের ৩৬৫ জন ও সেবা খাতের ২৮৯ জন অংশগ্রহণকারীর মতামত সংগ্রহ করা হয়। গবেষণায় দেখা যায়, ঢাকায় দেশের মোট জনসংখ্যার ১১ দশমিক ২ শতাংশ এবং শহর এলাকার ৩২ শতাংশ মানুষ বসবাস করে—যা এশিয়ার অন্যতম ঘনবসতিপূর্ণ নগরাঞ্চল। এছাড়া বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৪০ শতাংশই ঢাকা অঞ্চল থেকে আসে বলে জানায় ডিসিসিআই।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।