ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

নির্বাচন পরবর্তী অনিশ্চয়তায় বাংলাদেশকে আইএমএফের ৬ষ্ঠ কিস্তি ছাড়ে বিলম্ব

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৩:২২:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৩:২২:৪১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২২ বার পঠিত
নির্বাচন পরবর্তী অনিশ্চয়তায় বাংলাদেশকে আইএমএফের ৬ষ্ঠ কিস্তি ছাড়ে বিলম্ব সংগৃহীত ছবি
 

বাংলাদেশকে ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচির ষষ্ঠ কিস্তি দিতে আপাতত রাজি নয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন শেষে যে নতুন রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে, তারা ঋণের শর্তগুলো মেনে চলবে কি না— এ বিষয়ে অনিশ্চয়তার কারণেই সংস্থাটি এখনই অর্থ ছাড়ে সম্মতি দিচ্ছে না।
 

ওয়াশিংটনে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে বাংলাদেশকে এ বার্তা জানানো হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
 

ডলার সংকট মোকাবিলায় আওয়ামী লীগ সরকার ২০২২ সালের শেষে আইএমএফ থেকে ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর করে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার আরও ৮০০ মিলিয়ন ডলারের চুক্তি যোগ করে মোট পরিমাণ দাঁড়ায় ৫.৫ বিলিয়ন ডলার। এ পর্যন্ত বাংলাদেশ পাঁচ কিস্তিতে প্রায় ৩ বিলিয়ন ডলার পেয়েছে।
 

আগামী ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম সপ্তাহে ষষ্ঠ কিস্তি ছাড়ের কথা ছিল, যার পরিমাণ ৮০০ মিলিয়ন ডলারের বেশি। এরপর সপ্তম কিস্তি ছাড় নির্ধারিত রয়েছে আগামী জুনে।
 

আইএমএফ নিয়ম অনুযায়ী, প্রতিটি কিস্তি ছাড়ের আগে তাদের একটি মিশন বাংলাদেশে এসে দুই সপ্তাহ ধরে শর্তপূরণ যাচাই করে। ষষ্ঠ কিস্তির রিভিউ মিশন আসছে ২৯ অক্টোবর। পরবর্তীতে ওয়াশিংটন সদর দপ্তরে প্রতিবেদন জমা দিলে তহবিলের বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
 

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইএমএফের দেওয়া অধিকাংশ শর্ত বাংলাদেশ পূরণ করেছে, শুধুমাত্র রাজস্ব আহরণে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তবুও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে আইএমএফ ডিসেম্বরের পরিবর্তে মার্চ বা এপ্রিল নাগাদ অর্থ ছাড় করতে পারে বলে ধারণা করছেন নীতি-নির্ধারকরা।
 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, “আমরা সব শর্ত পূরণ করলেও কিস্তির অর্থ কিছুটা দেরিতে পেতে পারি। কারণ, নির্বাচনের পর নতুন সরকার আইএমএফের নীতিমালা অনুসরণ করবে কি না, তারা সেটি নিশ্চিত হতে চাইছে।”
 

তবে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের মতে, এই বিলম্বে অর্থনীতিতে বড় কোনো প্রভাব পড়বে না। রেমিট্যান্স ও রপ্তানি আয় বেড়েছে, আমদানি ব্যয় নিয়ন্ত্রণে রয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভও আবার বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২১৪ কোটি ডলারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।