ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ধর্মের অপব্যবহার করে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে: বিএনপি নেতা মুরাদ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ১১:৫৪:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ১১:৫৪:৩৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
ধর্মের অপব্যবহার করে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে: বিএনপি নেতা মুরাদ ছবি সংগৃহীত

ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে ভোটারদের বিভ্রান্ত করার অভিযোগ তুলেছেন ঢাকা-২০ আসনের বিএনপি নেতা ও জাতীয়তাবাদী যুবদলের ঢাকা জেলা সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। তিনি প্রশ্ন তোলেন, কোরআন বা হাদিসের কোথাও কি উল্লেখ আছে যে, বিশেষ কোনো প্রতীকে ভোট দিলে জান্নাত মিলবে আর না দিলে জাহান্নামে যেতে হবে? মুরাদের দাবি, ধর্মকে হাতিয়ার করে একটি গোষ্ঠী রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে, যার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই।
 

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে ধামরাই উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে জনসংযোগ বাড়ানো ও ভোটারদের সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা হয়। 
 

মুরাদ বলেন, জনগণের ভোটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হবেন বলে তিনি বিশ্বাস করেন। রাষ্ট্র সংস্কার নিয়ে তিনি উল্লেখ করেন, গণতন্ত্রের বিকাশের জন্য দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। বিএনপির সংস্কার পরিকল্পনা নতুন কিছু নয়, প্রায় আড়াই বছর আগেই এর রূপরেখা দিয়েছেন তারেক রহমান—বিএনপি সবসময় গণতান্ত্রিক সংস্কারে বিশ্বাসী।
 

ভালুম (কালামপুর) আতাউর রহমান খান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক এম. এ. জলিল। সভায় বিএনপি নেতা আবু তাহের মুকুট, খন্দকার আইয়ুব, হাজী লোকমান দেওয়ান, ইবাদুল হক জাহিদ, খুররম চৌধুরী টুটুল, শাহজাহান হোসেন শিপু ও ইসমাইল হোসেন সুমনসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।