ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

দেশের অর্থনৈতিক বাস্তবচিত্র নির্ধারণে সূচক প্রণয়নের উদ্যোগ নিল ঢাকা চেম্বার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৬:০২:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৬:০২:০৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
দেশের অর্থনৈতিক বাস্তবচিত্র নির্ধারণে সূচক প্রণয়নের উদ্যোগ নিল ঢাকা চেম্বার ছবি সংগৃহীত

দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের বাস্তব চিত্র বিশ্লেষণ ও ভবিষ্যৎ উন্নয়নপথ নির্ধারণের লক্ষ্যে ‘অর্থনৈতিক অবস্থান সূচক’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। শনিবার (২৫ অক্টোবর) সংস্থার অডিটরিয়ামে আয়োজিত এক ফোকাস গ্রুপ আলোচনায় এই উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
 

সভায় ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, বর্তমানে বিদ্যমান বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সূচক দেশের অর্থনৈতিক পরিবর্তনের মূল কারণ ও প্রভাব যথাযথভাবে তুলে ধরছে না। তাই নিজস্ব ‘অর্থনৈতিক অবস্থান সূচক’ প্রণয়নের মাধ্যমে প্রকৃত অর্থনৈতিক গতিপ্রকৃতি তুলে ধরার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে এ সূচক ঢাকা অঞ্চলে কার্যকর করা হবে এবং পরবর্তীতে তা সারাদেশে সম্প্রসারিত হবে বলে জানান তিনি।
 

তাসকীন আহমেদ আরও বলেন, ত্রৈমাসিক ভিত্তিতে প্রকাশিত এই সূচকে শিল্পখাতের উৎপাদন, বিক্রয়, রফতানি, কর্মসংস্থান, বিনিয়োগ প্রবণতা ও ব্যবসায়িক আস্থা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে, যা নীতিনির্ধারণে সহায়ক ভূমিকা রাখবে।
 

ডিসিসিআইয়ের ভারপ্রাপ্ত মহাসচিব ড. একেএম আসাদুজ্জামান পাটোয়ারী আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি জানান, চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে সম্পন্ন গবেষণায় ৬৫৪ জন উদ্যোক্তার সাক্ষাৎকার নেওয়া হয়, যার মধ্যে ৩৬৫ জন উৎপাদন খাত ও ২৮৯ জন সেবা খাতের প্রতিনিধি। গবেষণার ফলাফলে দেখা গেছে, ঢাকার অর্থনীতিতে উৎপাদন খাতের অবদান ৫৬ শতাংশ এবং সেবা খাতের অবদান ৪৪ শতাংশ।
 

তিনি আরও বলেন, অর্থনীতিকে টেকসই করতে জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা, আর্থিক খাত সংস্কার, ঋণপ্রাপ্তি সহজীকরণ, অবকাঠামো উন্নয়ন ও রাজস্ব প্রক্রিয়া সরলীকরণে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
 

আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, প্রস্তাবিত সূচকে কৃষি, হালকা প্রকৌশল, সেবা ও এসএমই খাতের তথ্য অন্তর্ভুক্ত করা জরুরি। পাশাপাশি তথ্য সংগ্রহের মানোন্নয়ন ও আন্তর্জাতিক গবেষণা মান বজায় রাখার বিষয়েও তারা গুরুত্বারোপ করেন।
 

সভায় ডিসিসিআইয়ের সাবেক সভাপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, গবেষণা সংস্থা ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।