ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

গাজরের রসে চুল ঘন হয় সত্যি? জানুন পুষ্টিবিদদের বিশ্লেষণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৯:৩২:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৯:৩২:৩২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
গাজরের রসে চুল ঘন হয় সত্যি? জানুন পুষ্টিবিদদের বিশ্লেষণ ছবি: সংগৃহীত
চোখের স্বাস্থ্যের জন্য গাজরের উপকারিতা বহুদিন ধরেই পরিচিত। তবে সম্প্রতি ইনফ্লুয়েন্সারদের দাবি—গাজরের রস নাকি চুলের ঘনত্ব বাড়াতেও আশ্চর্য কাজ করে। সামাজিক মাধ্যমে গাজর এখন “হেয়ার গ্রোথ ম্যাজিক ড্রিংক” নামে আলোচিত। কিন্তু পুষ্টিবিদদের মতে, এই দাবির পেছনে কিছু বৈজ্ঞানিক ভিত্তি থাকলেও তা অতটা জাদুকরী নয়।
 
গাজরে রয়েছে ভিটামিন এ, সি, ই, বিটা-ক্যারোটিন, বায়োটিন ও পটাশিয়াম—যেগুলো শরীর ও চুলের স্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে ভিটামিন এ মাথার ত্বকে তেল নিঃসরণ (সেবাম) নিয়ন্ত্রণ করে এবং স্ক্যাল্পের পিএইচ ভারসাম্য বজায় রাখে। ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সাহায্য করে, যা চুলের গঠন মজবুত করে। ভিটামিন ই রক্তসঞ্চালন উন্নত করে, ফলে হেয়ার ফলিকলে অক্সিজেন পৌঁছে যায় পর্যাপ্তভাবে।
 
গাজরের বিটা-ক্যারোটিন শরীরে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়, যা চুলের বৃদ্ধিতে সহায়ক। পাশাপাশি বায়োটিন ও পটাশিয়াম চুল ভেঙে পড়া কমায় এবং গোড়া মজবুত করে। ফলে নিয়মিত গাজর খাওয়া বা রস পান করা চুলের পুষ্টি বাড়াতে পারে—যদিও তা রাতারাতি ঘন চুল এনে দেয় না।
 
পুষ্টিবিদরা পরামর্শ দিচ্ছেন, গাজর শুধু খাওয়াই নয়, বাহ্যিকভাবে ব্যবহার করলেও উপকার মেলে। এর জন্য গাজরের রস বের করে অর্ধেক খেয়ে নিন, বাকি অংশে ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল ও ১ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিন। এই মিশ্রণ স্ক্যাল্পে লাগিয়ে আধঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেললে মাথার ত্বক সতেজ থাকে এবং চুলের গোড়া পুষ্টি পায়।
 
তবে বিশেষজ্ঞদের মতে, শুধু গাজর নয়, সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণই চুলের আসল পুষ্টির চাবিকাঠি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।