ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

পাঁচ বছরে চিহ্নিত ৩১৪ উপজেলা সড়ক দুর্ঘটনাপ্রবণ: রোড সেফটি ফাউন্ডেশন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ১০:১৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ১০:১৮:১৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
পাঁচ বছরে চিহ্নিত ৩১৪ উপজেলা সড়ক দুর্ঘটনাপ্রবণ: রোড সেফটি ফাউন্ডেশন ছবি: সংগৃহীত
সারা দেশে ৩১৪টি উপজেলাকে ‘সড়ক দুর্ঘটনাপ্রবণ এলাকা’ হিসেবে শনাক্ত করেছে রোড সেফটি ফাউন্ডেশন (RSF)। ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত গত পাঁচ বছরে সংঘটিত ৩৭ হাজার সড়ক দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে সংগঠনটি এই প্রতিবেদন তৈরি করেছে। শনিবার (২৫ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চিহ্নিত এলাকার মধ্যে ১৩৯টি অতি দুর্ঘটনাপ্রবণ, ১৭৫টি দুর্ঘটনাপ্রবণ এবং ২১টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলা হিসেবে নির্ধারিত হয়েছে।
 
চরম ঝুঁকিপূর্ণ ২১টি উপজেলার মধ্যে রয়েছে— ঢাকার ধামরাই ও ঢাকা সদর, গাজীপুর সদর, কালিয়াকৈর ও শ্রীপুর; টাঙ্গাইলের কালিহাতী; মাদারীপুরের শিবচর ও টেকেরহাট; ফরিদপুরের ভাঙ্গা; পাবনার ঈশ্বরদী; বগুড়ার শেরপুর; নাটোরের বড়াইগ্রাম; চট্টগ্রামের মিরসরাই, পটিয়া ও সীতাকুণ্ড; কক্সবাজারের চকরিয়া; চুয়াডাঙ্গার দামুড়হুদা; বরিশালের গৌরনদী; হবিগঞ্জের মাধবপুর এবং ময়মনসিংহের ত্রিশাল ও ভালুকা।
 
প্রতিবেদনে বলা হয়, ঢাকাসহ কয়েকটি বিভাগে দুর্ঘটনাপ্রবণ এলাকার সংখ্যা ক্রমেই বাড়ছে। ঢাকা বিভাগে এককভাবে সবচেয়ে বেশি—৩০টিরও বেশি উপজেলা দুর্ঘটনাপ্রবণ হিসেবে চিহ্নিত। এর মধ্যে আছে ঢাকা সদর, ধামরাই, সাভার, কেরানীগঞ্জ, গাজীপুর সদর, কালিয়াকৈর, টাঙ্গাইল সদর ও নারায়ণগঞ্জের সোনারগাঁও। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগেও একাধিক উপজেলা ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত হয়েছে।
 
রোড সেফটি ফাউন্ডেশন জানায়, দুর্ঘটনার মূল কারণগুলোর মধ্যে রয়েছে—সড়কের নকশাগত ত্রুটি, নিরাপত্তা উপকরণের অভাব, গতি নিয়ন্ত্রণে দুর্বলতা, বিভিন্ন ধরণের যানবাহনের বেপরোয়া চলাচল, চালকদের দক্ষতার ঘাটতি এবং সড়ক পার্শ্ববর্তী এলাকার জনগণের অসচেতনতা।
 
সংগঠনটি আরও জানায়, সড়ক উন্নত হলেও যানবাহনের সংখ্যা ও গতি বৃদ্ধি পাচ্ছে, ফলে দুর্ঘটনাপ্রবণ এলাকার পরিসরও ক্রমে বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করেন, নিরাপদ ও টেকসই সড়ক পরিবহন কৌশল প্রণয়ন এবং তার বাস্তবায়নে স্থানীয় কমিউনিটি ও বেসরকারি সংস্থাগুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।