ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

যশোরে জাল দলিল ও ভুয়া রশিদে তিন কোটি টাকার জমি বিক্রির অভিযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৫:৫৮:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৫:৫৮:৩৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
যশোরে জাল দলিল ও ভুয়া রশিদে তিন কোটি টাকার জমি বিক্রির অভিযোগ ছবি সংগৃহীত

যশোরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল দলিল ও ভুয়া খাজনা রশিদ ব্যবহার করে তিন কোটি টাকার একটি বিরোধপূর্ণ জমি বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় ভূমি অফিসও রশিদটির ভুয়াতা স্বীকার করেছে। বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করা হয়েছে, যার শুনানি রোববার (২৬ অক্টোবর) নির্ধারিত আছে।
 

অভিযোগকারী যশোর শহরের ঘোপ জেল রোড এলাকার মৃত ফজলে আকবরের ছেলে ফজলে রাব্বী জানান, ঘোপ মৌজার এস.এ. ৫০৩, আর.এস. ৫২৩ খতিয়ান ও দাগ নং ১৭৭০–এর আওতাভুক্ত ২৮.৬৯ শতক জমির মধ্যে ছয় শতক নিয়ে বিরোধ চলছে। তার অভিযোগ, ওই জমির প্রাক্তন কেয়ারটেকার মোশরফ হোসেন জাল দলিল তৈরি করে জমিটি নিজের নামে নেন এবং পরবর্তীতে তা বিক্রি করার চেষ্টা করেন।
 

বিষয়টি আদালতে মামলা আকারে চলমান থাকায় জমিতে নিষেধাজ্ঞা সংবলিত সাইনবোর্ডও টানানো রয়েছে। আদালতের নির্দেশে ওয়েবসাইটের মাধ্যমে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধও বন্ধ রয়েছে।
 

তবুও অভিযোগ অনুযায়ী, সম্প্রতি মোশরফ হোসেন ভুয়া খাজনা রশিদ তৈরি করে ওই ছয় শতক জমি উপশহরের বাসিন্দা ফজলিয়ারা জাহানের কাছে তিন কোটি টাকায় বিক্রি করেন। গত ৪ আগস্ট দলিল নং ১০৫৬৩/২৫–এর মাধ্যমে জমিটি রেজিস্ট্রি হয়। ফজলে রাব্বীর দাবি, প্রভাবশালী এক কর্মকর্তাকে অনৈতিক সুবিধা দেওয়ার মাধ্যমেই রেজিস্ট্রির কাজ সম্পন্ন হয়েছে।
 

এ বিষয়ে যশোর পৌর ভূমি অফিসের নায়েব কাজী আতিয়ার রহমান বলেন, “রশিদটি আমি দেখেছি—এটি কম্পিউটারে তৈরি করা ভুয়া রশিদ। ওই জমির খাজনা আসলে পরিশোধ হয়নি। একটি প্রতারক চক্র এই ধরনের জাল কাগজপত্র তৈরি করে মানুষকে প্রতারণা করছে।”
 

অন্যদিকে, মোশরফ হোসেন অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, তিনি জমি বিক্রির সঙ্গে জড়িত নন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।