ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

হাইকোর্টের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নারী নিহত, পরিচয় এখনও অজানা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ১০:৫৮:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ১১:১৫:২২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
হাইকোর্টের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নারী নিহত, পরিচয় এখনও অজানা ছবি সংগৃহীত

রাজধানীর শাহবাগে হাইকোর্টের সামনে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে দুর্ঘটনাটি ঘটে। নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

শনিবার (২৫ অক্টোবর) সকালে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে এক নারীকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায় এবং দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

এসআই হামিদুল আরও জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং হাইকোর্ট এলাকায় থাকতেন। তার নাম ও পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের উদ্যোগ নিয়েছে।
 

প্রতিদিন রাজধানীর ব্যস্ত সড়কে এ ধরনের দুর্ঘটনা বাড়ছে, যা পথচারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। সড়কে দুর্ঘটনা রোধে কার্যকর নজরদারি ও সচেতনতা বৃদ্ধির দাবি জানাচ্ছেন নাগরিকরা।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।