ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

অফিসকে বাসাবাড়ি বানিয়ে থাকছেন বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা, সমালোচনার ঝড়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০১:১৪:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০১:১৪:০৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৭ বার পঠিত
অফিসকে বাসাবাড়ি বানিয়ে থাকছেন বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা, সমালোচনার ঝড় সংগৃহীত ছবি
 

বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে নিজ অফিসকে বাসাবাড়ি বানিয়ে বসবাসের অভিযোগ উঠেছে। সরকারি বিধি অনুযায়ী কৃষি কর্মকর্তাদের অফিসে থাকার অনুমতি না থাকলেও তিনি দীর্ঘদিন ধরে ওই ভবনের তৃতীয় তলার একটি রুমে বসবাস করছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় উঠেছে।
 

অফিস সূত্রে জানা যায়, মোস্তাফিজুর রহমান যোগদানের পর থেকেই অফিসের উন্নয়ন শাখার একটি রুম দখল করে সেখানে বসবাস শুরু করেন। সরকারি নিয়মে কৃষি কর্মকর্তাদের বাসা ভাড়ার জন্য মূল বেতনের ১৬ শতাংশ ভাতা প্রদান করা হয়, কিন্তু অফিসে থাকার কোনো অনুমোদন নেই।
 

কিছু কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, আগের কোনো উপজেলা কৃষি কর্মকর্তা অফিসে থাকেননি। তবে মোস্তাফিজুর রহমান যোগদানের পর থেকেই সেখানে বসবাস করছেন এবং অধীনস্ত হওয়ায় তারা কেউ তাকে কিছু বলতে পারেন না।
 

এছাড়া অভিযোগ রয়েছে, তিনি যোগদানের পরপরই একযোগে ১৬ জন উপসহকারী কৃষি কর্মকর্তাকে বদলি করান, যার কারণে জেলা উপপরিচালক (ডিডি) তাকে কারণ দর্শানোর নোটিশ দেন। এমনকি তিনি সেই শোকজপত্র নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন, যা পরে আবারও শোকজের কারণ হয়।
 

বরগুনা জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শাহিন মোল্লা বলেন, “একদিন অফিস সময়ে গিয়ে দেখি উপজেলা কৃষি কর্মকর্তা শর্টপ্যান্ট পরে কাজ করছেন এবং খোলা জায়গায় ধূমপান করছেন। এটি একজন সরকারি কর্মকর্তার মর্যাদার সঙ্গে যায় না।”
 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “আমি বরগুনায় যোগদানের পর থেকেই অফিসে থাকি। ছুটি পেলে পটুয়াখালী যাই।”
 

বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) রথীন্দ্র নাথ বিশ্বাস বলেন, “আমি জানতাম না তিনি অফিসে থাকেন। সরকারি নিয়মে এটি অনুমোদিত নয়। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।