ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

পীরগঞ্জে নাতির হাতে দাদী খুন, গ্রেপ্তার নাতি অনিক হাসান হৃদয়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০৯:০৫:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০৯:০৫:১২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৬ বার পঠিত
পীরগঞ্জে নাতির হাতে দাদী খুন, গ্রেপ্তার নাতি অনিক হাসান হৃদয় ছবি: সংগৃহীত
রংপুরের পীরগঞ্জে এক নৃশংস ঘটনায় দাদী আকলিমা বেগমকে হত্যা করার অভিযোগে তার নাতি অনিক হাসান হৃদয় (২০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। হৃদয়কে গত রোববার (১৯ অক্টোবর) গভীর রাতে ঢাকা সাভারের হেমায়েতপুর থেকে আটক করা হয়। নিহত আকলিমা বেগম বড়ঘোলা গ্রামের আব্দুল হাকিমের স্ত্রী।
 
মামলার বাদীর বক্তব্য অনুযায়ী, হত্যাকাণ্ডের সময় হৃদয় দাদীকে প্রশ্ন করেছিল, ‘তোমার রব কে?’ উত্তর দিতে না পারায় তিনি দাদীকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি পরবর্তীতে বড়মজিদপুরের রফিকুলের পরিত্যক্ত রাইচ মিল থেকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
 
পরিবার সূত্রে জানা যায়, নিহত দাদি ও  নিহতের স্বামী (হৃদয়ের দাদা) আলাদা ঘরে ছিলেন। শনিবার ভোর রাতে স্বামী আব্দুল হাকিম ঘরের বাইরে আসলে স্ত্রীর ঘরের দরজা খোলা দেখতে পান। ঘরে প্রবেশ করলে তিনি গলা কাটা অবস্থায় নিহতের মৃতদেহ খাটের ওপর পড়ে থাকতে দেখেন এবং চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন এসে সহায়তা করেন, এরপর নিহতের দুই ছেলে রাশেদুল ও শাহিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পীরগঞ্জ থানা পুলিশকে খবর দেন।
 
পুলিশ জানায়, হৃদয় শুক্রবার রাত ১টার দিকে ঢাকা থেকে হানিফ পরিবহন যোগে খেজমতপুরে নেমে সরাসরি দাদা-দাদির বাড়িতে আসে। রাতের খাবারের পর খোশগল্পের সময় হৃদয় ও দাদীর মধ্যে তর্কের সৃষ্টি হয়, যার পরিণতি দাদীর হত্যায় হয়। পীরগঞ্জ থানা ওই দিনই অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা রুজু করেছে।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।