ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান, সন্ত্রাসী ও মাদক সম্রাট এস কে নাসিম গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-১০-২০২৫ ১০:৩৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৫ ১০:৩৮:২৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান, সন্ত্রাসী ও মাদক সম্রাট এস কে নাসিম গ্রেফতার ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে সশস্ত্র সন্ত্রাসী ও মাদক সম্রাট হিসেবে পরিচিত এস কে নাসিমকে (৩২) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপি।

গ্রেফতারকৃত এস কে নাসিম জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের জি ব্লকের বাসিন্দা। তিনি কুখ্যাত সন্ত্রাসী এসকে জিলানী ওরফে কানা জিলানীর ছেলে।

ডিএমপির তথ্যানুসারে, সম্প্রতি জেনেভা ক্যাম্পে সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি চালানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে নাসিমকে অস্ত্র হাতে দেখা যায়। এ ঘটনার পরই তার বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ। অবশেষে শুক্রবার রাতে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, নাসিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।