ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

১৬ নভেম্বর থেকে প্রবাসীদের জন্য ভোট অ্যাপ চালু করবে নির্বাচন কমিশন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১০-২০২৫ ০২:২৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৫ ০২:২৩:২৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
১৬ নভেম্বর থেকে প্রবাসীদের জন্য ভোট অ্যাপ চালু করবে নির্বাচন কমিশন ছবি: সংগৃহীত
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার কার্যকর করতে আগামী ১৬ নভেম্বর থেকে ‘নির্বাচনী অ্যাপ’ উন্মুক্ত করছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপের মাধ্যমে বিদেশে থাকা নাগরিকরা ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন এবং ভোট দিতে চান কিনা—সেটিও নির্ধারণ করতে পারবেন।
 
বুধবার রাজধানীতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
 
তিনি বলেন, “অ্যাপে ব্যালট অপশন থাকবে—যেখানে প্রবাসীরা ‘হ্যাঁ’ অথবা ‘না’ দিয়ে জানাতে পারবেন, তাঁরা ভোট দিতে চান কিনা। এতে বিদেশে থাকা নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত হবে।”
 
সানাউল্লাহ আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তিনি আশা প্রকাশ করেন, তারা নির্বাচনকালীন সময়ের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনা করবেন।
 
তিনি জানান, এবারের নির্বাচন দেশের ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে, যা স্বচ্ছতা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আয়োজন করতে চায় নির্বাচন কমিশন। এজন্য আগেভাগেই নির্বাচনী প্রস্তুতি শুরু করার নির্দেশ দেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।