ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

অসলোতে ইসলামোফোবিয়া মোকাবিলায় ডিজিটাল প্ল্যাটফর্ম চালু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০৮:০৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০৮:০৪:৫৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
অসলোতে ইসলামোফোবিয়া মোকাবিলায় ডিজিটাল প্ল্যাটফর্ম চালু ছবি: সংগৃহীত
নরওয়ে ইসলামভীতি বা ইসলামোফোবিয়া মোকাবিলায় এক নতুন পদক্ষেপ নিয়েছে। রাজধানী অসলোতে আয়োজিত ‘স্টপ ইসলামোফোবিয়া’ সম্মেলনে শহরের মেয়র অ্যান লিনবো একটি ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করেন, যা মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ও বৈষম্যমূলক ঘটনার তথ্য সংগ্রহ করবে। এর মাধ্যমে মাঠপর্যায়ের প্রতিবেদন ও পরিসংখ্যান বিশ্লেষণ করে একটি কেন্দ্রীয় ডেটাবেজ তৈরি হবে, যা ভবিষ্যতে বৈষম্যবিরোধী নীতিমালা প্রণয়নে ব্যবহার করা হবে।
 
সম্মেলনটির আয়োজন করে ‘ইসলামিক ডায়ালগ নেটওয়ার্ক’। এতে ইমাম, গবেষক, তরুণ নেতা, রাজনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, ইসলামোফোবিয়া কেবল মুসলিমদের নয়, বরং নরওয়ের সামাজিক সংহতি ও গণতান্ত্রিক মূল্যবোধের জন্যও হুমকি। মেয়র অ্যান লিনবো উদ্বোধনী বক্তব্যে বলেন, “ন্যায়ভিত্তিক ও ঐক্যবদ্ধ সমাজ গঠনে ধর্মীয় প্রতিষ্ঠান, নাগরিক সংগঠন ও সরকারি কর্তৃপক্ষের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা অপরিহার্য।”
 
আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই প্ল্যাটফর্মের মাধ্যমে ইসলামভীতির বিরুদ্ধে নরওয়ের প্রচেষ্টা নতুন মাত্রা পেয়েছে। শিক্ষা, জনসচেতনতা, সংলাপ ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপের মাধ্যমে ঘৃণা ও বিদ্বেষ প্রতিরোধই এখন তাদের মূল লক্ষ্য।
 
বিশেষজ্ঞদের মতে, সরকার ও নাগরিক সমাজের এই যৌথ উদ্যোগ নরওয়েতে ধর্মীয় বৈষম্য মোকাবিলায় তথ্যনির্ভর ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপের এক নতুন মডেল তৈরি করেছে, যা ভবিষ্যতে ইউরোপের অন্যান্য দেশেও দৃষ্টান্ত হতে পারে।
 
সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।