ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

সাত দিনের মধ্যে বেদখল জমি উদ্ধার হবে, নতুন ভূমি আইন কার্যকর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০৮:২৫:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০৮:২৫:৩২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৯ বার পঠিত
সাত দিনের মধ্যে বেদখল জমি উদ্ধার হবে, নতুন ভূমি আইন কার্যকর ছবি: সংগৃহীত
দীর্ঘদিন ধরে জমি দখল ও বেদখলের সমস্যায় ভোগা প্রকৃত মালিকদের জন্য সরকার নতুন ভূমি আইন চালু করেছে, যার আওতায় মাত্র সাত দিনের মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের মাধ্যমে জমি উদ্ধার সম্ভব হবে। নতুন আইন কার্যকর হওয়ার ফলে দীর্ঘ আদালত প্রক্রিয়া ছাড়াই মালিকরা সরাসরি ডিসি অফিসে আবেদন করে তাদের সম্পত্তি ফিরে পেতে পারবেন।
 
আইনের ধারা অনুযায়ী, বৈধ মালিকানার দলিল থাকলে জমি জবরদখল হলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি তদন্ত করবেন এবং সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে মালিকের দখল পুনরুদ্ধার করবেন। তদন্ত প্রক্রিয়া দীর্ঘ হলে তিন মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে। প্রমাণিত দখলবাজদের জন্য সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।
 
এছাড়া, নির্দিষ্ট শ্রেণির জমি সংক্রান্ত বিরোধে আদালতের পরিবর্তে সরাসরি ডিসি অফিসে আবেদন করা যাবে। বাটোয়ারা বা সম্পত্তি ভাগ-বণ্টন সংক্রান্ত সমস্যায় লিগ্যাল এইড সেন্টারের মাধ্যমে বিনা খরচে দ্রুত সমাধান পাওয়া যাবে, যা পরিবারিক বা ওয়ারিশদের মধ্যে বিরোধ দ্রুত নিষ্পত্তি করতে সহায়ক হবে।
 
সরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, ভুয়া মালিক বা জাল কাগজপত্র ব্যবহার করে আইনের অপব্যবহার করলে কঠোর শাস্তির বিধান রয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই আইন কার্যকর হলে ভূমি দখল, দীর্ঘস্থায়ী মামলা, এবং প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে জমি দখলের প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। প্রকৃত মালিকরা এখন থেকে দ্রুত ও সহজভাবে তাদের সম্পত্তি পুনরুদ্ধারের সুযোগ পাবেন, যা এই আইন প্রণয়নের মূল লক্ষ্য।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।