ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

নবম পে স্কেল আসছে: সরকারি চাকরিজীবীদের সুবিধা বাড়লেও চাপে পড়তে পারেন বেসরকারি কর্মীরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-১০-২০২৫ ১০:৩০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১০-২০২৫ ১০:৩০:১১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
নবম পে স্কেল আসছে: সরকারি চাকরিজীবীদের সুবিধা বাড়লেও চাপে পড়তে পারেন বেসরকারি কর্মীরা ছবি: সংগৃহীত
সবকিছু ঠিকঠাক থাকলে আগামি বছরের শুরুতেই নতুন পে স্কেলের সুপারিশ জমা দেবে নবম পে কমিশন। এতে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে এর সঙ্গে বাজারে দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় ২০–৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা, যা বেসরকারি খাতের কর্মীদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।
 
রাজধানীর বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মেহেদি হাসান মনে করেন, সরকারি-বেসরকারি উভয় খাতের জন্যই সুনির্দিষ্ট বেতন কাঠামো থাকা জরুরি। তার ভাষায়, “বাংলাদেশে প্রাইভেট সেক্টরে প্রতিষ্ঠানভেদে বেতন কাঠামো ভিন্ন। কোথাও খুব বেশি, কোথাও খুব কম। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়া ভালো উদ্যোগ, কিন্তু বেসরকারিদের বেতন না বাড়লে তারা মারাত্মক সংকটে পড়বে।”
 
তিনি আরও বলেন, “বেতন বৃদ্ধির পাশাপাশি বাজার নিয়ন্ত্রণও সমান জরুরি। নাহলে দ্রব্যমূল্য বাড়লে জীবনযাপন কঠিন হয়ে পড়বে।” একইসঙ্গে তিনি প্রাইভেট প্রতিষ্ঠানে ছুটি ও অতিরিক্ত কর্মঘণ্টার ভাতা নিশ্চিত করার দাবি জানান।
 
এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর বলেন, “আমরা চাই সরকারি-বেসরকারি ভাগ না করে নাগরিকের মানবিক মর্যাদার দিক দেখা হোক। পরিবারসহ ন্যূনতম জীবনধারণের জন্য যে পরিমাণ অর্থ দরকার, সেটাই বেতনের ভিত্তি হওয়া উচিত। নইলে বৈষম্য ও দুর্নীতি বাড়বে।”
 
তিনি জানান, বিদেশি করপোরেট প্রতিষ্ঠানে বেতন কাঠামো তুলনামূলক উন্নত হলেও অধিকাংশ দেশীয় প্রতিষ্ঠান এখনো পিছিয়ে। “মূল্যস্ফীতি বাড়লে বেতনও সমন্বয় করতে হবে। কারো ২০ হাজার টাকার বেতন থাকলে ১০ শতাংশ মূল্যস্ফীতিতে সেটি কার্যত ১৮ হাজারে নেমে আসে,” বলেন তিনি।
 
পে কমিশনের সদস্যরা জানিয়েছেন, তাদের সুপারিশ মূলত সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত খাতের জন্য হলেও বেসরকারি খাতের প্রতিনিধির মতামতও বিবেচনা করা হবে। বেসরকারি কর্মীদের জন্য বিশেষ প্রস্তাব এলে তা আলোচনা সাপেক্ষে চূড়ান্ত প্রতিবেদনে স্থান পেতে পারে।
 
এফবিসিসিআই বর্তমানে কমিশনে জমা দেওয়ার জন্য বেতন সংক্রান্ত প্রস্তাব প্রস্তুত করছে। সংগঠনটির মতে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সর্বনিম্ন বেতন ২৫–৩০ হাজার টাকার নিচে রাখা উচিত নয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।