ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ভেনেজুয়েলাকে ঘিরে বাড়ছে উত্তেজনা, লাতিন আমেরিকার পথে মার্কিন বিমানবাহী রণতরী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ১১:০৪:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ১১:১৪:৪৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
ভেনেজুয়েলাকে ঘিরে বাড়ছে উত্তেজনা, লাতিন আমেরিকার পথে মার্কিন বিমানবাহী রণতরী ছবি সংগৃহীত

ভেনেজুয়েলার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই লাতিন আমেরিকার দিকে বিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে, এটি মাদক চোরাচালান রোধে গৃহীত অভিযানের অংশ হলেও বিশ্লেষকরা মনে করছেন, এ পদক্ষেপে অঞ্চলে নতুন করে সামরিক চাপ ও ভূরাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে।
 

শুক্রবার (২৪ অক্টোবর) মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র জানান, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ লাতিন আমেরিকায় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড এবং এর সঙ্গে পাঁচটি ডেস্ট্রয়ার মোতায়েনের নির্দেশ দিয়েছেন। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে বলেন, দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে মার্কিন উপস্থিতি জোরদার হলে তা “যুক্তরাষ্ট্র ও পশ্চিম গোলার্ধের নিরাপত্তা রক্ষায় সক্ষমতা বাড়াবে।”
 

এর আগে থেকেই এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের আটটি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন ও এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন রয়েছে, যেখানে প্রায় ছয় হাজার সেনা ও নাবিক অবস্থান করছে। নতুন রণতরী মোতায়েনের ফলে এ বহরে আরও প্রায় সাড়ে চার হাজার কর্মী যুক্ত হবে। বর্তমানে ইউএসএস জেরাল্ড ফোর্ড ভূমধ্যসাগরে অবস্থান করছে; কবে এটি লাতিন আমেরিকায় পৌঁছাবে, তা এখনও নির্দিষ্ট নয়।
 

এদিকে ক্যারিবীয় সাগরে মার্কিন বাহিনীর এক সাম্প্রতিক অভিযানে ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ। নিহতদের অপরাধচক্র “ট্রেন দে আরাগুয়া”-এর সদস্য বলে দাবি করেছেন তিনি। সেপ্টেম্বর থেকে মার্কিন বাহিনী এ অঞ্চলে অন্তত ১০টি হামলা চালিয়েছে, যার বেশিরভাগই ভেনেজুয়েলা থেকে আগত নৌযানের বিরুদ্ধে।
 

ওয়াশিংটনের অভিযোগ, মাদুরো সরকারের সহযোগিতায় পরিচালিত মাদক চোরাচালান ও সন্ত্রাসী কার্যক্রম রোধ করতেই এ অভিযান। তবে বিশ্লেষকরা বলছেন, এটি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শনের একটি কৌশল, যা ট্রাম্প প্রশাসনের কঠোর পররাষ্ট্রনীতিরই অংশ।
 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে উপকূলীয় এলাকায় সামরিক মহড়া শুরু করেছে ভেনেজুয়েলা। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ বলেন, “কোনো বাহ্যিক হুমকি ভেনেজুয়েলাকে অস্থিতিশীল করতে পারবে না।” প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোও ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করে বলেন, “কারাকাসের মাটি কেউ ছুঁতে পারবে না।”
 

আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের কোনো স্থল অভিযান শুরু হলে তা কেবল দুই দেশের নয়, গোটা লাতিন আমেরিকার নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।