ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

বাংলাদেশে ইসরাইলি শিপিং নেটওয়ার্কের ছায়া? বিতর্কে ট্রাইডেন্ট লাইন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ১২:০২:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ১২:০২:৩২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩ বার পঠিত
বাংলাদেশে ইসরাইলি শিপিং নেটওয়ার্কের ছায়া? বিতর্কে ট্রাইডেন্ট লাইন ছবি: সংগৃহীত
বাংলাদেশের শিপিং খাতে এক অদৃশ্য কিন্তু প্রভাবশালী নেটওয়ার্ক নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। কেন্দ্রবিন্দুতে রয়েছে ট্রাইডেন্ট শিপিং লাইন লিমিটেড, যাদের নাম উঠে এসেছে ইসরাইলভিত্তিক শিপিং জায়ান্ট জেডআইএম ইন্টিগ্রেটেড শিপিং সার্ভিসেস লিমিটেড–এর বাংলাদেশ প্রতিনিধি হিসেবে। যদিও বাংলাদেশের সঙ্গে ইসরাইলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, তথাপি জেডআইএমের ওয়েবসাইটেই ট্রাইডেন্টকে দেশের একমাত্র প্রতিনিধি হিসেবে দেখানো হয়েছে—যা আনুষ্ঠানিক কূটনৈতিক নীতির পরিপন্থি এবং নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে।
 
নথিপত্র অনুযায়ী, ট্রাইডেন্ট বাংলাদেশে জেডআইএমের সব আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করে। কোম্পানিটির নেতৃত্বে আছেন ব্যবসায়ী ফারুবার আনোয়ার, যিনি একসময় বাংলাদেশ কনটেইনার শিপিং অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) কোষাধ্যক্ষ এবং বর্তমানে এফবিসিসিআইয়ের সদস্য। জানা গেছে, তার নেতৃত্বে বাংলাদেশের বন্দরের সঙ্গে একটি সক্রিয় ইসরাইলি বাণিজ্যিক সংযোগ গড়ে উঠেছে।
 
২০২৪ সালের শুরুতে ট্রাইডেন্টের ঢাকা অফিসে ‘ZIM’ লেখা কেক কাটা হয়, যার ডিজাইনে ব্যবহার করা হয় ইসরাইলি পতাকার রঙ ও প্রতীক—ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিতর্ক ছড়ায়। কারণ, বাংলাদেশের আইনে ইসরাইলি কোনো সংস্থার আনুষ্ঠানিক নিবন্ধন অনুমোদিত নয়। তবুও জেডআইএমের অফিসিয়াল অর্গানাইজেশন চার্টে ট্রাইডেন্টের আটজন কর্মকর্তার নাম, পদবি ও ছবি প্রকাশ করা আছে, যেখানে ফারুবার আনোয়ারকে “Country Manager, Bangladesh” হিসেবে উল্লেখ করা হয়েছে।
 
আরও বিতর্ক সৃষ্টি হয় ২০২৪ সালের ১২ এপ্রিলের পর। “March for Gaza” নামে ঢাকায় আয়োজিত গণবিক্ষোভের খবর ট্রাইডেন্ট অফিস থেকে সরাসরি জেডআইএমের হাইফা সদর দপ্তরে পাঠানো হয়। ই-মেইলটিতে ফারুবার আনোয়ার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন প্রসঙ্গও উল্লেখ করেন। ইমেইলটি গ্রহণ করেন জেডআইএমের আঞ্চলিক প্রতিনিধি দোতান সার, যিনি পরবর্তীতে মধ্যপ্রাচ্যের অন্যতম বড় শিপিং হাউস শারাফ শিপিং এজেন্সির এক কর্মকর্তাকেও মেইলে যুক্ত করেন।
 
বিশ্লেষকদের মতে, এই যোগাযোগ শুধুই ‘বাণিজ্যিক প্রতিনিধি সম্পর্ক’ নয়। বরং এর মাধ্যমে সংবেদনশীল শিপিং ডেটা—যেমন কার্গোর ধরন, গন্তব্য, রপ্তানিকারক-আমদানিকারকের তথ্য—বিদেশি নেটওয়ার্কে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। বাংলাদেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য এসব তথ্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।
 
ইসরাইলের জেডআইএম শিপিং কোম্পানিটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ কনটেইনার পরিবহন নেটওয়ার্ক পরিচালনা করে। এর সদর দপ্তর হাইফা বন্দরে, যা ইসরাইলের সামরিকভাবে কৌশলগত অঞ্চল। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কুয়েতসহ বহু মুসলিম দেশ ইতোমধ্যেই তাদের বন্দরে জেডআইএম জাহাজের প্রবেশ নিষিদ্ধ করেছে।
 
বাংলাদেশের বন্দরে এই কোম্পানির কার্যক্রম থাকলে তা শুধুমাত্র বাণিজ্যিক নয়, বরং রাষ্ট্রীয় নীতির সঙ্গেও সাংঘর্ষিক। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তথ্যসূত্র: আমার দেশ পত্রিকা

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।