ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

জাতীয় নির্বাচনে জামানত বেড়ে ৫০ হাজার, ইভিএম বাদসহ নতুন বিধান অনুমোদন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০৮:২৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০৮:২৩:২৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
জাতীয় নির্বাচনে জামানত বেড়ে ৫০ হাজার, ইভিএম বাদসহ নতুন বিধান অনুমোদন ছবি: সংগৃহীত
 
জাতীয় নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ৫০ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। আগে যেখানে প্রার্থীদের ২০ হাজার টাকা জমা দিতে হতো, এখন থেকে অংশ নিতে লাগবে ৫০ হাজার। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বিষয়টি সাংবাদিকদের জানান।
 
তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী প্রত্যেক প্রার্থীকে শপথপত্রের (affidavit) মাধ্যমে দেশি-বিদেশি উৎস থেকে তাদের আয় ও সম্পত্তির সম্পূর্ণ বিবরণ দিতে হবে, যা অনলাইনে প্রকাশ করা হবে। এ পদক্ষেপের লক্ষ্য—নির্বাচনী স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
 
নতুন সংশোধনীতে আরও উল্লেখ করা হয়েছে, নির্বাচনী জোট থাকলেও প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাশাপাশি গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) সংশোধনের খসড়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে তিন বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে নিরাপত্তা দায়িত্বে অংশ নিতে পারবেন, এবং এর জন্য আলাদা কোনো নির্দেশনার প্রয়োজন হবে না।
 
অধ্যাপক আসিফ নজরুল জানান, সংশোধিত খসড়ায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (EVM) ব্যবহার সম্পর্কিত সব বিধান বাতিল করা হয়েছে। পাশাপাশি যুক্ত করা হয়েছে, যারা বর্তমানে আইনি মামলায় পলাতক—তারা কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবেন না।
 
নির্বাচনী আইন সংশোধনের এই প্রস্তাব অন্তর্বর্তী সরকারের নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে। এতে রাজনৈতিক দলগুলোর স্বচ্ছতা ও প্রার্থীদের আর্থিক জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।