ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

জুলাই সনদ বাস্তবায়নে ছাড় দেবে না এনসিপি: আখতার হোসেন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ১০:০৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ১০:০৯:৪৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
জুলাই সনদ বাস্তবায়নে ছাড় দেবে না এনসিপি: আখতার হোসেন ছবি সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নে কোনো ছাড় দেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, যেকোনো মূল্যে এই সনদ বাস্তবায়ন করতে হবে। একই অনুষ্ঠানে দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, জাতীয় পর্যায়ে সংস্কারের যে আশা জেগেছিল, তা রাজনৈতিক দলগুলোর বাধায় বাস্তবায়ন সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এনসিপির ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সমন্বয় সভায় এই মন্তব্য করেন দলীয় নেতারা। এদিন সংগঠনটির নতুন নাম ঘোষণা করা হয় ‘জাতীয় ছাত্র শক্তি’।

সভায় আখতার হোসেন বলেন, অতীতে আওয়ামী লীগ শাসনামলে ছাত্রলীগ ক্যাম্পাসে ভয় ও দমননীতির পরিবেশ সৃষ্টি করেছিল। তিনি বলেন, “আর যেন কেউ গণরুম বা গেস্টরুম সংস্কৃতি ফিরিয়ে আনতে না পারে, সেজন্য ছাত্রসংসদকে সচেতন থাকতে হবে।”

জুলাই সনদ ইস্যুতে এনসিপির অবস্থান ব্যাখ্যা করে আখতার হোসেন বলেন, “আমরা কেবল তখনই সনদে স্বাক্ষর করব, যখন বাস্তবায়নের পূর্ণ নিশ্চয়তা পাওয়া যাবে।” তিনি জানান, বর্তমানে দুইটি অবস্থান তৈরি হয়েছে—এক পক্ষ সনদ থেকে সরে যেতে চায়, অন্য পক্ষ সেটি আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে চায়।

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ এখন বিভিন্ন উপায়ে রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা করছে। যে দল গত ১৬ বছর গুম, হত্যা ও দমননীতি চালিয়েছে, তাদের পুনর্বাসন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেউ এমন চেষ্টা করলে তা জীবন দিয়ে প্রতিহত করা হবে।”

দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “জুলাই ঘোষণাপত্র জনগণের প্রত্যাশা পূরণ করেনি; এটি একটি দলের স্বার্থে তৈরি করা হয়েছিল।”

অন্যদিকে, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম জানান, খুব দ্রুত সারাদেশে এনসিপির জেলা ও মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হবে। তিনি দলের ভেতরে শৃঙ্খলা ও যোগ্য নেতৃত্বের গুরুত্বের ওপরও জোর দেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।