ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে বিজিবির অভিযানে ১০ মাসে ১১০ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-১০-২০২৫ ০৯:৫৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৫ ০৯:৫৮:০৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে বিজিবির অভিযানে ১০ মাসে ১১০ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ছবি সংগৃহীত

চলতি বছরের প্রথম দশ মাসে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কসবা ও বুড়িচং সীমান্ত অঞ্চল থেকে প্রায় ১১০ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ সুলতানপুর ব্যাটালিয়ন। সর্বশেষ অভিযানটি পরিচালিত হয় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে, বুড়িচং উপজেলার সীমান্ত এলাকায়। এতে প্রায় ৬ কোটি টাকার ভারতীয় বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে ১ কোটি ৫০ লাখ টাকার উন্নতমানের ভারতীয় শাড়ি ও থ্রি-পিস এবং প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ করা হয়।

তবে অভিযানের সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি। বিজিবির সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে জওয়ানরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।