ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪১ পরিবার পেল দুই কোটি টাকার অনুদান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৫:৫৯:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৫:৫৯:৫০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪১ পরিবার পেল দুই কোটি টাকার অনুদান ছবি সংগৃহীত

রংপুর বিভাগের চার জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪১টি পরিবারকে পুনর্বাসন ও আর্থিক সহায়তার অংশ হিসেবে প্রায় দুই কোটি টাকার অনুদান প্রদান করা হয়েছে। নিহতদের পরিবারকে ৫ লাখ এবং আহতদের পরিবারকে ৩ লাখ টাকা করে এই অনুদান দেওয়া হয়।
 

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ উপস্থিত পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেন।
 

সরকারি সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন বিভাগে ধাপে ধাপে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদান বিতরণ কার্যক্রম চলছে। তারই অংশ হিসেবে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ৪১টি নিহত ও আহত পরিবারের সদস্যদের হাতে এদিন চেক হস্তান্তর করা হয়।
 

চেক গ্রহণের সময় দুর্ঘটনায় স্বামী হারানো গোলাপী বেগম বলেন, “আমার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সংসার চালাতে খুব কষ্ট হচ্ছিল। আজ সরকারের এই সহায়তা পেয়ে মনে হচ্ছে, কেউ আমাদের কথা ভুলে যায়নি।”
 

অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ জানান, “২০২২ সাল থেকে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের আর্থিক অনুদান দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আমাদের ফান্ডে প্রায় ৩০৭ কোটি টাকা অব্যবহৃত ছিল। সরকার সিদ্ধান্ত নিয়েছে এই অর্থ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে ব্যবহার করা হবে। আজকের অনুদান সেই উদ্যোগের অংশ।”
 

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, বিআরটিএর সহকারী পরিচালক মো. শফিকুল আলম সরকারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।