ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

বরিশাল বিভাগে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, মোট প্রাণহানি ৪০

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৫:৫৭:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৫:৫৭:১৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
বরিশাল বিভাগে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, মোট প্রাণহানি ৪০ ছবি সংগৃহীত

বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বরগুনা ও পটুয়াখালী জেলায় মৃত্যুর এ ঘটনাগুলো ঘটে। এ নিয়ে চলতি বছরে বিভাগজুড়ে ডেঙ্গুতে মোট ৪০ জনের মৃত্যু হলো।
 

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল। তিনি জানান, “নতুন দুই মৃত্যু নিয়ে এ বছর বিভাগে মৃত্যুর সংখ্যা ৪০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বরগুনা জেলায়, মোট ১৫ জন।”
 

নিহতরা হলেন—বরগুনা সদর উপজেলার নয়াকাটা এলাকার বাসিন্দা মুনসুর (৪০) এবং পটুয়াখালী সদরের জমুরা গ্রামের হিমেল (১৮)। মুনসুর বরগুনা জেনারেল হাসপাতালে এবং হিমেল পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
 

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৬ হাজার ৭৭১ জন রোগী। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪১২ জন।
 

চলতি বছর ডেঙ্গুতে বরগুনায় মারা গেছেন ১৫ জন, পটুয়াখালী জেলায় তিনজন এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২ জনে।
 

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, “বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। ডেঙ্গু নিয়ন্ত্রণে চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য প্রত্যেকেরই ঘরবাড়ির আশপাশ পরিষ্কার রাখা ও মশার কামড় থেকে নিজেকে সুরক্ষিত রাখার উদ্যোগ নিতে হবে।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।