ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

কালুখালীতে সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, বিপাকে কৃষকরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৯:৪০:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৯:৪০:১৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
কালুখালীতে সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, বিপাকে কৃষকরা ছবি সংগৃহীত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় ডিলারদের বিরুদ্ধে। কৃষকদের দাবি, সরকারি মূল্য অনুযায়ী সার চাইলেও ডিলাররা তা দিতে অস্বীকৃতি জানায়; অথচ অতিরিক্ত টাকা দিলে মিলছে প্রয়োজনীয় সার। এ অবস্থায় কৃষি উৎপাদনে ব্যয় বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চাষিরা।

স্থানীয় কৃষকদের অভিযোগ, টিএসপি, ইউরিয়া, এমওপি ও ডিএপি—প্রতিটি সারের বস্তায় ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত নেওয়া হচ্ছে। সরকার নির্ধারিত মূল্যে বিক্রির কোনো ভাউচারও দেওয়া হয় না। এতে একদিকে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, অন্যদিকে ঠিকমতো সার না পেয়ে ফসলের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ তাদের। কৃষকরা সরকারের কাছে অবিলম্বে এ অনিয়ম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, ব্যবসায়ীরা বলছেন, সরকারি বরাদ্দ পর্যাপ্ত নয়; চাহিদা মেটাতে অনেক সময় বাইরের বাজার থেকে বেশি দামে সার কিনে আনতে হয়, ফলে বিক্রির দামও কিছুটা বেড়ে যায়। তবে মাঠ পর্যায়ের বাস্তবতায় দেখা গেছে, বেশিরভাগ ডিলারের গুদামেই পর্যাপ্ত সার মজুদ রয়েছে।

কালুখালী উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এলাকায় সরকার অনুমোদিত মোট ৩১ জন সার ডিলার আছেন—এর মধ্যে বিসিআইসি ৭ জন, বিএডিসি ৮ জন এবং ১৬ জন খুচরা ডিলার। তাদের মাধ্যমেই কৃষকদের কাছে নির্ধারিত দামে সার পৌঁছানোর কথা। কৃষকদের অভিযোগ, আগের তুলনায় এখন টিএসপি বস্তা প্রতি প্রায় ৪০০, ইউরিয়ায় ৩০০ ও পটাশে ২০০ টাকা পর্যন্ত বেশি দাম দিতে হচ্ছে, অথচ ফসলের বাজারদর তেমন বাড়েনি।

উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা হালদার বলেন, সরকারি নিয়ম অনুযায়ী বাইরে থেকে বেশি দামে সার কেনা ও বিক্রির সুযোগ নেই। কেউ এ ধরনের অনিয়মে জড়িত থাকলে, প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।