ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

শিশুদের টাইফয়েডের টিকা নিয়ে গবেষকদের উদ্বেগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০১:১২:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০১:১২:৪৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
শিশুদের টাইফয়েডের টিকা নিয়ে গবেষকদের উদ্বেগ
বাংলাদেশে সম্প্রতি প্রায় চার কোটি ৯০ লাখ শিশু ও কর্মসূচির আওতাভুক্তদের টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) দেওয়া শুরু হয়েছে। তবে টিকার কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে দেশের গবেষক ও বিশেষজ্ঞদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও প্রশ্ন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সর্বশেষ তথ্যানুসারে, টাইফয়েডে আক্রান্ত শিশুর সংখ্যা বাংলাদেশে এখনো উল্লেখযোগ্য। এ কারণেই সরকার দেশব্যাপী টাইফয়েড টিকা কার্যক্রম হাতে নিয়েছে। তবে বর্তমানে ব্যবহৃত
ভারতের বায়োলজিক্যাল ই লিমিটেড (Biological E Limited) কোম্পানির উৎপাদিত টিকাটি এখনো পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রিকোয়ালিফাইড তালিকায় নেই।
 

গবেষকরা বলছেন, টিকার কার্যকারিতা ও নিরাপত্তা সম্পর্কে দীর্ঘমেয়াদি বৈজ্ঞানিক তথ্য প্রকাশিত হয়নি। এ কারণে শিশুদের ওপর এর প্রভাব নিয়ে তারা প্রশ্ন তুলেছেন।
 

টিকার কার্যকারিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. জুবায়ের মাহমুদ বলেন, “আমরা টিকার বিপক্ষে নই। তবে যেকোনো টিকা ব্যবহারের আগে বৈজ্ঞানিকভাবে এর কার্যকারিতা ও নিরাপত্তা যাচাই করা জরুরি। অন্যথায় তা শিশুদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।”
 

অন্যদিকে ডা. রেজাউর রহমান মনে করেন, “আমাদের দেশে টিকার বিরুদ্ধে অবস্থান নয়, বরং টিকার মান, নিরাপত্তা ও কার্যকারিতা যাচাই করে ব্যবহার করা উচিত। ভালো মানের টিকা শিশুদের সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।”

 

স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআর (IEDCR) সূত্রে জানা গেছে, এই টিকাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাথমিক নির্দেশনা অনুযায়ী অনুমোদনপ্রাপ্ত। টিকাটি শিশুদের টাইফয়েড প্রতিরোধে কার্যকর বলে কর্তৃপক্ষ দাবি করেছে।


টিকাদান কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. সাজিদা পারভিন বলেন, “দেশব্যাপী টিকাদান কার্যক্রম ইতিবাচকভাবে এগোচ্ছে। জনগণ সাড়া দিচ্ছে ভালোভাবে। আমরা এই কর্মসূচি নিয়ে আশাবাদী।”
 

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে ব্যবহৃত টিকার নিরাপত্তা, সংরক্ষণ প্রক্রিয়া এবং কার্যকারিতা সম্পর্কে আরও বিস্তারিত গবেষণা ও পর্যবেক্ষণ প্রয়োজন। তারা মনে করেন, যদি টিকাটি দীর্ঘমেয়াদে কার্যকর প্রমাণিত হয়, তবে এটি শিশুদের টাইফয়েড প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তবে প্রশ্ন থেকে যাচ্ছে— যে টিকাটি এখনো WHO-এর পূর্ণ প্রিকোয়ালিফিকেশন পায়নি, তা দিয়ে এত বিপুল সংখ্যক শিশুকে টিকা দেওয়া কতটা নিরাপদ?

 

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।