ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

রাশিয়া হামলা চালালে মস্কো মানচিত্র থেকে মুছে যাবে: বেলজিয়াম প্রতিরক্ষামন্ত্রী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ১২:১০:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ১২:১০:৫১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
রাশিয়া হামলা চালালে মস্কো মানচিত্র থেকে মুছে যাবে: বেলজিয়াম প্রতিরক্ষামন্ত্রী বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন। ছবি: সংগৃহীত

রাশিয়া যদি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবে পাল্টা আঘাতে মস্কোকে মানচিত্র থেকে মুছে দেওয়া হবে— এমন হুঁশিয়ারি দিয়েছেন বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন। একইসঙ্গে ইউরোপে ন্যাটোর প্রতিরক্ষা জোরদারে ৬০০টি এফ–৩৫ যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দেন তিনি।
 

মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই তথ্য জানিয়েছে। এর আগের দিন বেলজিয়ান দৈনিক ডি মর্গেন-কে দেওয়া সাক্ষাৎকারে ফ্রাঙ্কেন বলেন, “যদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রাসেলসের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে, আমরা মস্কোকে মানচিত্র থেকে মুছে ফেলব।”
 

তিনি বলেন, ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে ইউরোপে কিছু সংশয় দেখা দিলেও তা বাস্তবিক কোনো প্রভাব ফেলবে না। “অনেকে যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব পোষণ করেন, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন— যুক্তরাষ্ট্র ন্যাটোর মিত্রদের পাশে থাকবে,” বলেন ফ্রাঙ্কেন।
 

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, রাশিয়ার সামরিক সক্ষমতাকে কখনোই হেলাফেলা করা উচিত নয়। তার ভাষায়, “রাশিয়া এখন যুদ্ধ অর্থনীতিতে নেমেছে। তাদের গোলাবারুদ উৎপাদন ন্যাটোর মোট উৎপাদনের চেয়ে চারগুণ বেশি।”
 

ফ্রাঙ্কেন আরও বলেন, ইউক্রেনে রাশিয়া সমস্যায় পড়েছে কারণ তারা কার্যত পুরো পশ্চিমা বিশ্বের মুখোমুখি। “ইউক্রেন এখনো টিকে আছে পশ্চিমা অস্ত্র, গোলাবারুদ ও অর্থনৈতিক সহায়তার কারণেই,” মন্তব্য করেন তিনি।
 

ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, রাশিয়া ও চীন যৌথভাবে পশ্চিমাদের চ্যালেঞ্জ করতে পারে। চীন ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করতে চায়, যাতে পশ্চিমা দেশগুলো দুর্বল হয়ে পড়ে বলে মনে করেন বেলজিয়ামের এই মন্ত্রী।
 

তিনি আরও জানান, নিকট ভবিষ্যতে রাশিয়া সম্ভবত বাল্টিক রাষ্ট্রগুলোর বিরুদ্ধে সরাসরি আক্রমণ করবে না, কারণ এগুলো ন্যাটো সদস্য দেশ। তবে খুব শিগগিরই ইউরোপে ৬০০টি এফ–৩৫ যুদ্ধবিমান মোতায়েন করা হবে, যা রাশিয়ার জন্য বড় কৌশলগত চাপ তৈরি করবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।