ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

কুমিল্লায় পুকুরে বিষ দিয়ে ১৮ লাখ টাকার মাছ নিধন, অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ১১:৫২:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ১১:৫২:০৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
কুমিল্লায় পুকুরে বিষ দিয়ে ১৮ লাখ টাকার মাছ নিধন, অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে সংগৃহীত ছবি
 

কুমিল্লার চান্দিনা উপজেলায় এক মাছচাষির পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১৮ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে কেরনখাল ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আশপাশের মাছচাষিরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
 

স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার নওয়াবগঞ্জ গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন শান্ত কয়েক বছর আগে চান্দিনার ডুমুরিয়া গ্রামে প্রায় ২৪ শতক জায়গার একটি পুকুরে মাছচাষ শুরু করেন। এ মৌসুমে তিনি কার্প, কাতলা, মৃগেল, তেলাপিয়া, গ্রাস কার্প ও পাঙ্গাশসহ প্রায় ১৮ লাখ টাকার মাছ চাষ করেন। আরও তিন মাস পর মাছগুলো বিক্রি করে আনুমানিক ২২ লাখ টাকা আয় হওয়ার কথা ছিল।
 

জসিম উদ্দিনের অভিযোগ, পাশের জমির মালিক মোস্তফা কামালের আত্মীয় আ. হকের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে আ. হক ও তার সহযোগীরা পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে। ঘটনার পর তিনি চান্দিনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
 

জসিমের কর্মচারী কামাল জানান, শনিবার বিকেলে স্থানীয় সাইফুল, জুয়েল, সোহেল, ফারুক ও ফয়সাল তাকে প্রাণনাশের হুমকি দেয়। পরে রাতে এক অচেনা ব্যক্তিকে পুকুরপাড়ে ঘুরতে দেখা যায়। ভোরে এসে দেখা যায়, পুকুরের মাছ ভেসে উঠছে। বিষয়টি সঙ্গে সঙ্গে মালিককে জানানো হয়।
 

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আ. হক বলেন, “ঘটনার সঙ্গে আমার বা আমার পরিবারের কেউ জড়িত নয়। জসিম নিজেই আমার সঙ্গে অশালীন আচরণ করেছে।”
 

চান্দিনা থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।