বিধিমালায় নেই ‘শাপলা’, এনসিপিকে প্রতীক দিচ্ছে না ইসি
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৪:৪৬:৩৩ অপরাহ্ন
- আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৪:৪৬:৩৩ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত
বিধিমালায় ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) এ প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি জারি করবে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
আজ সোমবার (২৭ অক্টোবর) নির্বাচন ভবনে জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। ইসি সচিব আরও জানান, কমিশনে এখন পর্যন্ত গণভোট সম্পর্কিত কোনো তথ্য আসেনি।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মোট ৪২ হাজার ৭৬১টি কেন্দ্রে। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। এর মধ্যে পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলা ভোটকক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি।
আখতার আহমেদ জানান, নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে এবং চলতি সপ্তাহের মধ্যেই তা সম্পন্ন করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।