ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

সাভারের সিটি বিশ্ববিদ্যালয় এবং ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত দুই শতাধিক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৪:৫৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৪:৫৬:৪৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
সাভারের সিটি বিশ্ববিদ্যালয়  এবং ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত দুই শতাধিক ছবি: সংগৃহীত
ঢাকার সাভারের আশুলিয়া এলাকায় সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা থেকে শুরু হয়ে রাতভর চলা এ সংঘর্ষে উভয় বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার সকাল পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কথাকাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে। কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ১৫টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, বন্ধ হয়ে যায় যান চলাচল।
 
আজ সোমবার সকালে সিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখা যায়, প্রশাসনিক ভবনে ভাঙচুরের চিহ্ন, ভাঙা আসবাব ও কাচের টুকরা ছড়িয়ে ছিটিয়ে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও থমথমে পরিবেশ বিরাজ করছে। বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরনের ক্লাস ও পরীক্ষা, অনেক শিক্ষার্থী হল ছেড়ে যাচ্ছেন।
 
সকালে পরিস্থিতি সামাল দিতে সিটি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতিনিধিরা। ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণের আশ্বাস দেন ড্যাফোডিলের ডিন বিমল চন্দ্র দাস। তিনি বলেন, “এই ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত পক্ষকে ক্ষতিপূরণ দেওয়া হবে।”
 
অন্যদিকে, সিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ড. লুৎফর রহমান জানান, বর্তমানে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী তাদের হেফাজতে রয়েছেন। তিনি বলেন, “ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ কোটি টাকা। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ভিসির সরাসরি হস্তক্ষেপ ছাড়া আটক শিক্ষার্থীদের মুক্তি দেওয়া হবে না।”
 
সিটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মোহাম্মদ আবু জায়েদ জানান, এই সংঘর্ষ পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে। যদি তা আকস্মিক হতো, এমন ভয়াবহ সহিংসতা সম্ভব ছিল না।
 
বর্তমানে আশুলিয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে নতুন করে কোনো অস্থিতিশীলতা না ঘটে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।