ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১০-২০২৫ ০৮:৫৯:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৫ ০৮:৫৯:৩৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২১ বার পঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে ডুবে শিক্ষার্থীর মৃত্যু ছবি সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সায়মা হোসেন। তিনি সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী এবং কুষ্টিয়া জেলার বাসিন্দা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিকেলে সায়মা বন্ধুদের সঙ্গে সুইমিংপুলে সাঁতার কাটতে নামেন। কিছুক্ষণ পর তাকে পানিতে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান। তিনি বলেন, “সায়মা হোসেন নামের এক শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা তার পরিবারকে খবর দিয়েছি, তারা কুষ্টিয়া থেকে রাজশাহীর পথে রয়েছেন।”


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।