ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাবে অন্তর্বর্তী সরকার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৪:৪৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৪:৪৮:১৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাবে অন্তর্বর্তী সরকার ছবি: সংগৃহীত
নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত অন্তর্বর্তী সরকার নিয়মিতভাবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে সরকার। একই সঙ্গে উপদেষ্টা পরিষদের বৈঠকও পূর্বের মতো নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে। সোমবার এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
 
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিবৃতিটি শেয়ার করেন। এতে বলা হয়, সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের কিছু বক্তব্য গণমাধ্যমে প্রচারের পর উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে সরকারের সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরে শেষ হবে—এমন ধারণা সঠিক নয়। সংস্কার কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলতে থাকবে।
 
উল্লেখ্য, গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে মাহফুজ আলম বলেন, সংস্কার কমিশনের ২৩টি সুপারিশের মধ্যে ১৩টি বাস্তবায়ন করছে সরকার। তিনি জানান, নভেম্বরের মধ্যেই কেবিনেটের কার্যক্রম শেষ হবে বলে পরিকল্পনা করা হয়েছে, তাই সংস্কারমূলক কাজগুলো দ্রুততার সঙ্গে শেষ করতে হচ্ছে।
 
তবে সরকারের বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে যে, সংস্কার কার্যক্রম কোনো সময়সীমার মধ্যে সীমাবদ্ধ নয় এবং নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারের নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।