ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাড যাচাইয়ে হাইকোর্টে রিট

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৪:৫৩:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৪:৫৩:৫৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাড যাচাইয়ে হাইকোর্টে রিট ছবি: সংগৃহীত
মেট্রোরেল ও দেশের সব ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জনস্বার্থে এই রিট দায়ের করেন।
 
রিটে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বিবাদী করা হয়েছে। এতে মেট্রোরেল ও সব ফ্লাইওভারে স্থাপিত বিয়ারিং প্যাডের মান উপযুক্ত ও নিরাপদ কি না, তা নিরপেক্ষভাবে যাচাই করার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠনের অনুরোধ জানানো হয়েছে।
 
চলতি সপ্তাহেই বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে বলে জানা গেছে।
 
এদিকে, মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম (৩৬)-এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকালে শরীয়তপুরের নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তার দাফন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে ঘটনাস্থল দিয়ে হেঁটে যাওয়ার সময় ওপর থেকে ভারী ধাতব বস্তুটি তার মাথায় পড়ে গুরুতর আহত করে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ঘটনাটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা মান নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে বড় অবকাঠামো প্রকল্পগুলোর রক্ষণাবেক্ষণ ও মাননিয়ন্ত্রণ প্রক্রিয়া কতটা কার্যকর তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।