ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে অনিয়ম হয়নি, দাম স্বচ্ছ ও বাজারসম্মত: খাদ্য মন্ত্রণালয়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ১১:৫৯:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ১১:৫৯:০৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে অনিয়ম হয়নি, দাম স্বচ্ছ ও বাজারসম্মত: খাদ্য মন্ত্রণালয় গম নিয়ে যুক্তরাষ্ট্রের জাহাজ চট্টগ্রাম বন্দরে। ছবি: সংগৃহীত
 

যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির ক্ষেত্রে কোনো অনিয়ম, অতিরিক্ত মূল্য নির্ধারণ বা বিশেষ সুবিধা দেওয়া হয়নি বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের গম কেনায় বেশি দাম পরিশোধের অভিযোগ “ভিত্তিহীন ও বিভ্রান্তিকর” তথ্যের ওপর ভিত্তি করে তৈরি।
 

মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সরকার থেকে সরকার (জি-টু-জি) পদ্ধতিতে গম আমদানির চুক্তি সম্পন্ন হয়েছে। প্রথম ধাপে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম প্রতি টন ৩০২.৭৫ মার্কিন ডলারে এবং দ্বিতীয় ধাপে একই পরিমাণ গম প্রতি টন ৩০৮ ডলারে আমদানির চুক্তি করা হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার গমের মূল্যের তুলনা করা হয়েছে, যা “ত্রুটিপূর্ণ ও বিভ্রান্তিকর”। কারণ, যুক্তরাষ্ট্রের গমের দামে চট্টগ্রাম ও মোংলা সাইলো পর্যন্ত পরিবহণ ব্যয়, বীমা, আনলোডিং ও বন্দরভিত্তিক খরচ অন্তর্ভুক্ত রয়েছে; কিন্তু রাশিয়ার দামে কেবল রপ্তানিকারক দেশের বন্দর পর্যন্ত ব্যয় ধরা হয়েছে।
 

বাস্তব হিসেবে, বর্তমানে রাশিয়ার গমের আন্তর্জাতিক বাজারমূল্য প্রতি মেট্রিক টন প্রায় ২৩০ ডলার এবং যুক্তরাষ্ট্রের গম ২৩২ ডলার, অর্থাৎ পার্থক্য মাত্র ২ ডলার। এছাড়া মানের দিক থেকেও যুক্তরাষ্ট্রের গম উত্তম—রাশিয়ার গমে যেখানে গড়ে ১১% প্রোটিন, সেখানে যুক্তরাষ্ট্রের গমে প্রোটিনের পরিমাণ ১৩.৫%।
 

মন্ত্রণালয়ের দাবি, উচ্চ মান, পুষ্টিগুণ ও পরিবহণ ব্যয় বিবেচনায় যুক্তরাষ্ট্রের গমের দাম কিছুটা বেশি হওয়া যুক্তিসঙ্গত এবং এটি আন্তর্জাতিক বাজারমান অনুযায়ী নির্ধারিত। তারা আরও জানায়, “গম আমদানির পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে স্বচ্ছ, প্রতিযোগিতামূলক ও সরকার অনুমোদিত আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে।”


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।