ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ফার্মগেট দুর্ঘটনার পর মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ১০:২৪:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ১০:২৪:২৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
ফার্মগেট দুর্ঘটনার পর মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক ছবি সংগৃহীত

রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনের কাছে পিলার থেকে বিয়ারিং প্যাড (স্প্রিং) খুলে পড়ে এক পথচারীর মৃত্যুর পর সাময়িকভাবে বন্ধ রাখা হয় মেট্রোরেল চলাচল। নিহত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৪০)। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাঠী এলাকার মৃত আব্দুল জলিল চোকদারের ছেলে এবং নারায়ণগঞ্জের পাঠানতলি এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন।

রোববার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, বিকেল ৩টা থেকে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়েছে, আর মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত চলাচল শুরু হয় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শনে যান সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি জানান, নিহতের পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে এবং পরিবারের কোনো সদস্য বেকার থাকলে তাকে মেট্রোরেলে চাকরির সুযোগ দেওয়া হবে। এছাড়া ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিহতের ভাবি আসমা আক্তার জানান, সকালে আবুল কালাম আজাদ ফোনে জানিয়েছিলেন শিগগিরই বাড়ি আসবেন। কিন্তু কিছু ঘণ্টা পরেই তার মৃত্যুর খবর পান। তিনি সুষ্ঠু তদন্ত ও পরিবারের ভবিষ্যৎ সুরক্ষায় সরকারি সহায়তা কামনা করেছেন।

উল্লেখ্য, এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর একই ধরনের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা ঘটেছিল। তখন কোনো হতাহত না হলেও ১১ ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।