ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

অবৈধ হকার ও মাদক সিন্ডিকেটে উত্তপ্ত ঢাবি, শিক্ষক-শিক্ষার্থী মুখোমুখি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০১:২২:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০১:২২:১৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
অবৈধ হকার ও মাদক সিন্ডিকেটে উত্তপ্ত ঢাবি, শিক্ষক-শিক্ষার্থী মুখোমুখি

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধ হকার, ভবঘুরে ও মাদক ব্যবসায় জড়িত সিন্ডিকেট আবারও সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডাকসু সম্প্রতি যৌথভাবে পরিচালিত উচ্ছেদ অভিযান শেষে এই সিন্ডিকেটের তৎপরতা ফিরে আসায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
 

প্রশাসনের অভিযানের বিরোধিতায় বামধারার কয়েকটি ছাত্র সংগঠন হকারদের পক্ষে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করে। শনিবার রাতে অনুষ্ঠিত ওই মিছিলে তারা অবৈধ উচ্ছেদ বন্ধের দাবিতে স্লোগান তোলে। বিক্ষোভে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রীসহ বামপন্থী সংগঠনের নেতাকর্মীরা ও কিছু বহিরাগত অংশ নেন। ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে চাকরিচ্যুত শামীম নামের এক ব্যক্তিকেও দেখা যায়, যার বিরুদ্ধে অতীতে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছিল।
 

বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক তাওসিফুল ইসলাম বলেন, এই সিন্ডিকেট কোনো নতুন ঘটনা নয়। আগেও তাদের বিরুদ্ধে তদন্তে মাদক ও চাঁদাবাজির প্রমাণ মিলেছিল। ডাকসু নেতারা অভিযানে বাম সংগঠনগুলোর সম্পৃক্ততাকে ভণ্ডামি অভিহিত করে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন। ডাকসুর জিএস এস‌এম ফরহাদ ফেসবুকে লিখেন, “ঢাবির অংশ শিক্ষক–শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী—কিন্তু কোনো মাদক ব্যবসায়ী বা অবৈধ হকার নয়।”
 

অন্যদিকে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম অভিযোগ করেন, “বিতাড়িত প্রভাবশালী গোষ্ঠীর অনুপস্থিতিতে ক্যাম্পাসে নতুন অপরাধী চক্র তৈরি হয়েছে, যারা হকারের আড়ালে মাদক ও চাঁদাবাজি চালাচ্ছে।” বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, শনিবার রাত ১০টার দিকে তাদের একটি টিমের এক সদস্য এই সিন্ডিকেটের হামলায় আহত হন।
 

সহকারী প্রক্টর রফিকুল ইসলাম জানান, অবৈধ দোকান ও বহিরাগত উচ্ছেদের অভিযান অব্যাহত থাকবে; বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কোনো আপস হবে না। প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহাম্মেদ বলেন, “নিরাপত্তা নিশ্চিত করতে সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা জরুরি।”
 

তবে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক এ ঘটনার ভিন্ন ব্যাখ্যা দেন। পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন ফেসবুকে লেখেন, সহিংসতা শিক্ষার্থীর কাজ হতে পারে না। অপরদিকে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা ডাকসুর পদক্ষেপকে “গুন্ডামি” বলে মন্তব্য করেন। এর জবাবে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পাল্টা প্রশ্ন ছুড়েন—“মাদকাসক্তদের রক্ষার দায়িত্ব কোন শিক্ষক নেটওয়ার্কে লেখা আছে?”
 

শিক্ষার্থীদের একাংশের অভিযোগ, এই বিষয়ে দ্বন্দ্ব ও রাজনৈতিক অবস্থান তাদের নিরাপত্তাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। তাদের দাবি, সোহরাওয়ার্দী উদ্যানে অন্তত ৫০–৬০ জনের মাদকচক্র সক্রিয়ভাবে কাজ করছে। এক শিক্ষার্থী মন্তব্য করেন, “রাজু ভাস্কর্যের নিচে হকারদের মাইকিং এখন ভয়াবহ বাস্তবতা।”
 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, ঢাবির ক্যাম্পাস শিক্ষার্থীদের একাডেমিক ও নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনতে নিয়মিত অভিযান অব্যাহত রাখা হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।