ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

গাজায় নতুন করে বড় হামলার নির্দেশ নেতানিয়াহুর, হামাসের পাল্টা অভিযোগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ১২:১৯:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ১২:১৯:৪৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
গাজায় নতুন করে বড় হামলার নির্দেশ নেতানিয়াহুর, হামাসের পাল্টা অভিযোগ ছবি: সংগৃহীত

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় ‘শক্তিশালী ও ব্যাপক’ সামরিক অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। হামাস যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে বলে অভিযোগ তুলে তিনি এই নির্দেশ দেন। ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর নেতানিয়াহু নতুন অভিযানের নির্দেশ দেন, যা অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
 

নেতানিয়াহুর দাবি, হামাস যুদ্ধবিরতি চুক্তির মূল শর্ত লঙ্ঘন করেছে এবং তাদের হাতে থাকা জিম্মিদের মুক্তি বা মৃতদেহ হস্তান্তর করেনি। তাঁর বক্তব্য, এই অবস্থায় ইসরাইলের কাছে ‘কঠোর পদক্ষেপ ছাড়া আর কোনো বিকল্প নেই’। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ইসরাইল গাজায় আগ্রাসন চালাতে ‘অযৌক্তিক অজুহাত’ দাঁড় করিয়েছে এবং পরিস্থিতি উত্তপ্ত করতে ইচ্ছাকৃতভাবে তথ্য বিকৃত করছে।
 

গত ১০ অক্টোবর থেকে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর ছিল। কিন্তু এর পরদিনই ইসরাইলি বাহিনীর হামলায় চুক্তি কার্যত অকার্যকর হয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, তারপর থেকে গাজায় প্রতিদিনই হামলা চলছে, যাতে বেসামরিক মানুষের হতাহতের ঘটনা বাড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর নতুন নির্দেশ গাজার পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং সম্ভাব্য মানবিক সংকটের ঝুঁকি বাড়াবে। আন্তর্জাতিক মহল আবারও উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।