ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

ভয় বা উদ্বেগে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার দোয়া

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৫:৪৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৫:৪৫:৫৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
ভয় বা উদ্বেগে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার দোয়া ছবি সংগৃহীত

ভয়, দুশ্চিন্তা বা অজানা আশঙ্কা মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ইসলামী দৃষ্টিকোণ থেকে এসব পরিস্থিতিতে সবচেয়ে উত্তম আশ্রয় হলো আল্লাহর স্মরণ ও তাঁর কাছে দোয়ার মাধ্যমে সাহায্য চাওয়া। নবী করিম হযরত মুহাম্মদ (সা.) ভীতিকর বা অস্থিরতার মুহূর্তে নির্দিষ্ট কিছু দোয়া পড়তে বলেছেন, যা মানুষকে মানসিক প্রশান্তি ও নিরাপত্তা দেয়।
 

ভয় পেলে পড়ার একটি বিশেষ দোয়া হলো—

আরবি:
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِينِ وَأَنْ يَحْضُرُونِ
 

উচ্চারণ:
“আউযু বিকালিমাতিল্লাহিত্তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন।”
 

অর্থ:
“আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে আশ্রয় চাই—তাঁর ক্রোধ থেকে, শাস্তি থেকে, তাঁর বান্দাদের অনিষ্ট থেকে, শয়তানের কুমন্ত্রণা ও তাদের উপস্থিতি থেকে।”
 

হাদিসে বর্ণিত আছে, হজরত আমর ইবনু শুআইব (রহ.) তাঁর পিতা ও দাদার সূত্রে বলেন—রাসুলুল্লাহ (সা.) ভীতিকর পরিস্থিতিতে সাহাবিদের এ দোয়া পড়তে নির্দেশ দিতেন। (আবু দাউদ: ৩৮৯৩, তিরমিজি: ৩৫২৮)
 

বিশেষজ্ঞদের মতে, এই দোয়া নিয়মিত পাঠ করলে শয়তানের প্রভাব, ভয় বা মানসিক অস্থিরতা কমে এবং আত্মিক শান্তি বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা যেন প্রত্যেক মুসলমানকে ভয় ও অনিশ্চয়তার সময়ে এই দোয়ার মাধ্যমে তাঁর কাছে আশ্রয় প্রার্থনার তাওফিক দান করেন—আমিন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।