নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার ও নিরাপত্তা জোরদারে আশাবাদ স্বরাষ্ট্র উপদেষ্টার
- আপলোড সময় : ২৮-১০-২০২৫ ১১:৪০:১৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-১০-২০২৫ ১১:৪০:১৫ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫২ বার পঠিত
ছবি সংগৃহীত
আসন্ন নির্বাচনের আগে দেশে থাকা অধিকাংশ অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, নিরাপত্তা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং অস্ত্র উদ্ধারের এই কার্যক্রম নির্বাচন পর্যন্ত চলবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিস উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় নিরাপত্তা ব্যবস্থায় আনসার বাহিনী সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য নিয়োজিত থাকবেন। পাশাপাশি, এবারই প্রথমবারের মতো প্রতিটি প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার জন্য একজন করে আনসার সদস্য দায়িত্বে থাকবেন।
তিনি আরও আশা প্রকাশ করেন, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়ন সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখবে, যাতে ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।