ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

নিউইয়র্কে মুসলিম প্রার্থী মামদানির ঝড়, ক্ষুব্ধ ইহুদি ধর্মগুরুরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১০-২০২৫ ০৫:০০:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৫ ০৫:০০:০৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
নিউইয়র্কে মুসলিম প্রার্থী মামদানির ঝড়, ক্ষুব্ধ ইহুদি ধর্মগুরুরা ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে রেকর্ডসংখ্যক আগাম ভোট পড়েছে, যেখানে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি এখন পর্যন্ত স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন। মুসলিম এই প্রার্থীর উত্থান মার্কিন রাজনীতিতে নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে, যদিও তার সমালোচনায় সরব হয়ে উঠেছেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও ইহুদি ধর্মগুরুরা।
 
মামদানি এবারের নির্বাচনে প্রথমবারের মতো মুসলিম মেয়র হিসেবে ইতিহাস গড়তে পারেন বলে মনে করা হচ্ছে। ভোটারদের আকৃষ্ট করতে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সবার জন্য ফ্রি বাস সার্ভিস, চাইল্ড কেয়ার সুবিধা এবং প্রায় দশ লাখ নিউইয়র্কবাসীর ভাড়া মওকুফের পরিকল্পনা। একইসঙ্গে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রকাশ্য সমালোচনার কারণে আন্তর্জাতিক মহলেও দৃষ্টি কেড়েছেন এই তরুণ রাজনীতিক।
 
তবে তার এই অবস্থান ইহুদি সম্প্রদায়ের মধ্যে গভীর অসন্তোষ তৈরি করেছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের র‍্যাবাইরা (ইহুদি ধর্মগুরু) যৌথভাবে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করছেন, যেখানে মামদানির বিরুদ্ধে “ইহুদীবিদ্বেষ ছড়ানোর” অভিযোগ আনা হয়েছে। উদ্দেশ্য—ইহুদি ভোটারদের তাকে ভোট না দেওয়ার আহ্বান জানানো।
এ পর্যন্ত ওই চিঠিতে এক হাজারেরও বেশি র‍্যাবাই সই করেছেন, যা মার্কিন রাজনীতিতে নজিরবিহীন। এমনকি যারা এতে অংশ নেননি, তাদের নামও তালিকাভুক্ত করে প্রচার করা হচ্ছে।
 
অন্যদিকে, মামদানির প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমো তাকে “ইসলামপন্থি” আখ্যা দিয়ে অভিযোগ করেছেন যে তার নীতিগুলো অর্থনৈতিকভাবে অযৌক্তিক। তবুও তরুণ প্রজন্ম ও প্রান্তিক জনগোষ্ঠীর সমর্থনে মামদানি এগিয়ে আছেন বলে সাম্প্রতিক জরিপ ইঙ্গিত দিচ্ছে।
 
আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচন। বিশ্লেষকদের মতে, এই নির্বাচন শুধু প্রশাসনিক নয়—ধর্ম, জাতি ও আদর্শিক বিভাজন ঘিরে যুক্তরাষ্ট্রের নগর রাজনীতিতে এক নতুন মানচিত্র আঁকবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।