ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ

অনিয়মের অভিযোগে নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষকে শিক্ষার্থীদের অবরোধ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১০-২০২৫ ০৫:৪৮:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৫ ০৫:৪৮:৩৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৬ বার পঠিত
অনিয়মের অভিযোগে নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষকে শিক্ষার্থীদের অবরোধ ছবি সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগে অধ্যক্ষকে তিন ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে শুরু হওয়া এ কর্মসূচিতে শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণের দাবিতে স্লোগান দেন এবং প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
 

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ ক্যাম্পাসে প্রকাশ্যে মাদক সেবন, প্রায় ১ লাখ ৪৮ হাজার টাকার আর্থিক অনিয়ম এবং গেস্টরুমে অধ্যক্ষের অবস্থানসহ নানা অনিয়ম ঘটেছে। এসব অভিযোগের তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবিতেই তারা অধ্যক্ষকে তাঁর কক্ষে অবরুদ্ধ করে রাখেন। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনে নামবেন।
 

তবে অধ্যক্ষ আব্দুল আউয়াল অভিযোগ অস্বীকার করে জানান, “আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন। ক্যাম্পাসে যারা মাদক সেবন করে, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।”
 

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজের অন্যান্য শিক্ষকরা মধ্যস্থতা করেন এবং তাদের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।