ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

খাদ্য সহায়তা বন্ধের পরিকল্পনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ১০:০৪:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ১০:০৪:৩৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
খাদ্য সহায়তা বন্ধের পরিকল্পনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২৫ অঙ্গরাজ্যের মামলা ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্য। নিম্নআয়ের মার্কিনিদের জন্য সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি বন্ধের পরিকল্পনার প্রতিবাদে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অঙ্গরাজ্যগুলোর দাবি, প্রশাসনের এই সিদ্ধান্ত কোটি মানুষের খাদ্য নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় চার কোটি দরিদ্র মার্কিন নাগরিক বর্তমানে সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (SNAP) বা “ফুড স্ট্যাম্প” সুবিধা পাচ্ছেন। প্রশাসন এ কর্মসূচির অর্থায়ন বন্ধ করতে চাইছে, যা রোধে অঙ্গরাজ্যগুলো আদালতের শরণাপন্ন হয়েছে। তাদের দাবি, সরকার যেন জরুরি তহবিল থেকে প্রায় ৬০০ কোটি ডলার ব্যবহার করে কর্মসূচিটি চালু রাখে।

তবে মার্কিন কৃষি বিভাগ (USDA) জানিয়েছে, এই তহবিল প্রাকৃতিক দুর্যোগের মতো অন্য জরুরি প্রয়োজনের জন্য সংরক্ষিত, তাই সেটি SNAP–এর জন্য ব্যবহার করা হবে না। সংস্থাটি সতর্ক করেছে, নভেম্বরে অর্থ শেষ হয়ে গেলে কর্মসূচিও বন্ধ হয়ে যাবে। এক বিবৃতিতে USDA জানায়, “সহজভাবে বললে, কূপ এখন শূন্য”— অর্থাৎ খাদ্য সহায়তার তহবিল শেষ।

এ পরিস্থিতিতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে দায়-দায়িত্ব নিয়ে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এক মাসেরও বেশি সময় ধরে চলা ফেডারেল প্রশাসনের শাটডাউনেরও এখনো কোনো সমাধান মেলেনি।

ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেলদের নেতৃত্বে করা মামলায় বলা হয়, জরুরি তহবিল ব্যবহার না করা আইনবিরুদ্ধ, যা কোটি কোটি আমেরিকানের জীবনে বিপর্যয় ডেকে আনবে। তারা যুক্তি দেন, SNAP বন্ধ হয়ে গেলে অনাহার, অপুষ্টি ও খাদ্য নিরাপত্তাহীনতা বাড়বে এবং বিশেষ করে শিশুদের মধ্যে মানসিক ও শারীরিক ক্ষতির আশঙ্কা তৈরি হবে।

মামলায় অংশ নেওয়া অঙ্গরাজ্যগুলোর মধ্যে রয়েছে অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কানসাস, নিউইয়র্ক, ওয়াশিংটন ও উইসকনসিনসহ মোট ২৫টি রাজ্য ও ওয়াশিংটন ডিসি।

(সূত্র: নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স, বিবিসি)


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।