ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

জ্যামাইকার পর ঘণ্টায় ১২৫ মাইল বেগে কিউবার দিকে এগোচ্ছে হারিকেন মেলিসা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৯:৪৬:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৯:৪৬:৩৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৫ বার পঠিত
জ্যামাইকার পর ঘণ্টায় ১২৫ মাইল বেগে কিউবার দিকে এগোচ্ছে হারিকেন মেলিসা ছবি সংগৃহীত

ক্যারিবীয় দেশ জ্যামাইকায় ভয়াবহ তাণ্ডব চালানোর পর এখন কিউবার দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন মেলিসা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের (NHC) তথ্য অনুযায়ী, কিছুটা দুর্বল হয়ে এই ঘূর্ণিঝড়টি বর্তমানে ক্যাটাগরি থ্রি পর্যায়ে রয়েছে। বাতাসের গতি ঘণ্টায় প্রায় ১২৫ মাইল (প্রায় ২০০ কিলোমিটার), যা এখনো ধ্বংসাত্মক প্রভাব ফেলতে সক্ষম।

গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় জ্যামাইকার নিউ হোপ শহরে আঘাত হানে হারিকেন মেলিসা। তখন এর গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৮৫ মাইল বা ৩০০ কিলোমিটার, যা সাম্প্রতিক সময়ের অন্যতম শক্তিশালী ঝড় হিসেবে বিবেচিত হচ্ছে। জ্যামাইকার আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশটির বিভিন্ন অঞ্চলে ৭৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্যার আশঙ্কায় জারি করা হয়েছে সতর্কতা, বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহের বেশ কিছু লাইন। তবে আগাম প্রস্তুতির কারণে বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।

এদিকে, হারিকেনের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কিউবায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে প্রায় আট লাখ মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ স্থানে। ইতোমধ্যে দ্বীপজুড়ে শুরু হয়েছে ভারি বৃষ্টি ও দমকা হাওয়া। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, কিউবা অতিক্রমের পর ঝড়টি শক্তি হারিয়ে বাহামার দিকে অগ্রসর হতে পারে।

জ্যামাইকা, হাইতি ও ডমিনিকান রিপাবলিকে মেলিসার প্রভাবে এ পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি ও অবকাঠামো।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।