ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , ৩ সফর ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি: শনিবার শুরু হতে পারে পানি নিষ্কাশন জার্মান নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস ‘ফ্যাসিবাদী সরকার অর্থনীতি ধ্বংস করে গেছে’: ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট বোয়ালখালীতে লবণ কারখানায় বিস্ফোরণ: দগ্ধ ৫ জন আইসিইউতে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ বিএফএসএ-র মিয়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি: ৫৩০ রোহিঙ্গার সলিল সমাধি বঙ্গোপসাগরে লঘুচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত কঠোর আন্দোলনের মধ্যেও এইচএসসি পরীক্ষা শুরু: বিকেলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ বুধবার পরীক্ষা স্থগিত না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা আগের সিদ্ধান্তে অটল সরকার, চট্টগ্রাম ছাড়া দেশজুড়ে এইচএসসি পরীক্ষা চলবে: পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা ১০ ঘণ্টা পর রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত বিতর্কিত মন্তব্যে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর: সংসদে বড় ঘোষণা ও সংসদ ভবনে উত্তেজনা সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী: এইচএসসি পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গেট খুলে মাথায় নিলেন পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে অভিনব প্রতিবাদ: আত্মপ্রকাশ করলো ‘ব্রয়লার চিকেন পার্টি’! পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল ঢাবি ও উত্তরা: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

নভেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়ে শুরু হচ্ছে ‘মিড-ডে মিল’ কর্মসূচি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০১:২৯:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০১:২৯:০৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪ বার পঠিত
নভেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়ে শুরু হচ্ছে ‘মিড-ডে মিল’ কর্মসূচি ছবি: সংগৃহীত
আগামী ১৭ নভেম্বর থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চালু হচ্ছে ‘মিড-ডে মিল’ বা স্কুল ফিডিং কর্মসূচি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে শুরু হওয়া এই প্রকল্পটি চলবে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত।
 
চলতি বছরের জানুয়ারিতে প্রকল্পটির কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতায় তা বিলম্বিত হয়। প্রথম পর্যায়ে ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে নির্বাচিত বিদ্যালয়গুলোতে সীমিত পরিসরে কর্মসূচিটি শুরু হবে।
 
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, সারাদেশে ৮ বিভাগের ৬২ জেলার ১৫০ উপজেলার ১৯ হাজার ৪১৯টি বিদ্যালয়ের ৩১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী এই প্রকল্পের আওতায় আসবে। শুরুতে শিক্ষার্থীদের পরিবেশন করা হবে বিস্কুট ও বনরুটি, পরে রিটেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে যুক্ত হবে অন্যান্য খাবার।

খাদ্যতালিকা অনুযায়ী সপ্তাহে পাঁচ দিনের খাবার:
 
রবি, মঙ্গল, বৃহস্পতি: বনরুটি ও সেদ্ধ ডিম
 
সোম: বনরুটি ও ইউএইচটি দুধ
 
বুধ: ফরটিফাইড বিস্কুট ও মৌসুমি ফল (যেমন কলা)
 
 
প্রতিটি খাবারের নির্ধারিত ওজন:
বনরুটি ১২০ গ্রাম, ডিম ৬০ গ্রাম, দুধ ২০০ গ্রাম, বিস্কুট ৭৫ গ্রাম, ফল ১০০ গ্রাম।
 
প্রকল্পটির মোট ব্যয় ৫ হাজার ৪৫২ কোটি টাকার বেশি, যার মধ্যে ৯৭ শতাংশ ব্যয় ধরা হয়েছে খাদ্য সরবরাহের জন্য। শুধু ২০২৫–২৬ অর্থবছরেই বরাদ্দ নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১৬৪ কোটি টাকার বেশি।
 
প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব হারুন অর রশীদ বলেন,
"১৭ নভেম্বর থেকে কর্মসূচি চালু হবে। আপাতত চারটি বিভাগে বিস্কুট ও বনরুটি দিয়ে শুরু করছি। রিটেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে অন্যান্য খাবার যুক্ত করা হবে। নিরাপদ খাদ্য সরবরাহই আমাদের প্রধান লক্ষ্য ।"

প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে স্কুল ফিডিং মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, মহিলাবিষয়ক কর্মকর্তা, নিরাপদ খাদ্য পরিদর্শক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা যুক্ত আছেন।
 
এ ছাড়া প্রকল্প বাস্তবায়নে প্রশিক্ষণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ১৯২টি ব্যাচে ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেবেন প্রায় ১৯ হাজার ৭১৯ জন শিক্ষক ও কর্মকর্তা।
 
বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প শিক্ষার্থীদের পুষ্টি ঘাটতি দূর, শ্রেণিকক্ষে মনোযোগ বৃদ্ধি এবং ঝরে পড়ার হার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।