ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ছয় বছরেও শেষ হয়নি কিশোরগঞ্জ-চামড়াবন্দর মহাসড়কের উন্নয়ন কাজ, ভোগান্তিতে স্থানীয়রা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ০৯:৫৯:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ০৯:৫৯:১৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৪ বার পঠিত
ছয় বছরেও শেষ হয়নি কিশোরগঞ্জ-চামড়াবন্দর মহাসড়কের উন্নয়ন কাজ, ভোগান্তিতে স্থানীয়রা ছবি সংগৃহীত

প্রকল্প অনুমোদনের ছয় বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি কিশোরগঞ্জ-চামড়াবন্দর আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজ। বিশেষ করে করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর থেকে চামড়াবন্দর পর্যন্ত অংশে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু না হওয়ায় পুরো কাজ আটকে আছে। এর ফলে প্রতিদিন ভাঙা রাস্তা ও ধুলাবালির ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ।

স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর ধরে সড়কের কিছু স্থানে শুধু মাটি ফেলা বা আংশিক পাকা করা হলেও পুরোপুরি সংস্কার কাজ শুরু হয়নি। বর্ষায় রাস্তা কাদা-পানিতে ডুবে যায়, আর শুকনো মৌসুমে ধুলায় পরিবেশ নষ্ট হচ্ছে। এতে দুর্ঘটনা ও শারীরিক সমস্যা বেড়ে যাচ্ছে।

নিয়ামতপুর এলাকার সাবেক মেম্বার রেনু মিয়া বলেন, “ছয় বছর ধরে কাজের কথা শুনছি, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি নেই। বরং রাস্তা আরও খারাপ হয়েছে।” স্থানীয় গৃহিণী অনিমা রানি জানান, “বর্ষায় কাদা আর শুকনো সময়ে ধুলাবালির কারণে বের হওয়াই কষ্টকর। সরকারের তৎপরতা কেবল কথাতেই সীমাবদ্ধ।”

২০১৯ সালে প্রায় ৭৩১ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে ‘কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াবন্দর আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প’ হাতে নেয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। প্রকল্পের আওতায় ২০ কিলোমিটার দীর্ঘ এই সড়কের প্রশস্তকরণ, নতুন সেতু-কালভার্ট নির্মাণ এবং ৮ কিলোমিটার বাইপাস সড়ক তৈরির পরিকল্পনা রয়েছে। তবে বর্তমানে কাজ এগিয়েছে কেবল কিশোরগঞ্জ থেকে নিয়ামতপুর পর্যন্ত অংশে।

সওজ কিশোরগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল জানান, “নিয়ামতপুর থেকে চামড়াবন্দর অংশে জমি অধিগ্রহণ সম্পন্ন না হওয়ায় কাজ শুরু করা যায়নি। সংশোধিত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জমি পাওয়া মাত্রই কাজ শুরু করা হবে।” তিনি আশা প্রকাশ করেন, বর্ধিত সময়ের মধ্যেই কিশোরগঞ্জ থেকে নিয়ামতপুর পর্যন্ত অংশের কাজ শেষ করা সম্ভব হবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।