ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

২০২৬ শিক্ষাবর্ষে স্কুল ভর্তি পদ্ধতি নিয়ে অনিশ্চয়তা, আজ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১০-২০২৫ ১০:২২:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৫ ১০:২২:০৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৯ বার পঠিত
২০২৬ শিক্ষাবর্ষে স্কুল ভর্তি পদ্ধতি নিয়ে অনিশ্চয়তা, আজ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত কালের দিগন্ত

২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তি পদ্ধতি এখনো চূড়ান্ত হয়নি—লটারির মাধ্যমে নাকি ভর্তি পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থী নেওয়া হবে, তা নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে। ফলে রাজধানীসহ সারাদেশে স্কুলগুলোতে ভর্তি প্রস্তুতি থমকে আছে, আর অভিভাবকেরা পড়েছেন বিভ্রান্তি ও বাড়তি ব্যয়ের চাপে।

আজ বুধবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকেই ভর্তি পদ্ধতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছে মাউশি।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, “আগামী শিক্ষাবর্ষে ভর্তি পদ্ধতি সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। লটারি পদ্ধতি থাকবে নাকি ভর্তি পরীক্ষা পুনর্বহাল হবে, তা আজকের বৈঠকে নির্ধারিত হবে।”

এদিকে, সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি ভর্তি পরীক্ষার পদ্ধতি ফের চালুর দাবি জানিয়েছে। সংগঠনটি সোমবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীনের কাছে লিখিত আবেদন জমা দিয়েছে। আবেদনে আহ্বায়ক এ কে এম আজাদ ও সদস্যসচিব মো. আব্দুল মূবীন স্বাক্ষর করেন।

তাদের দাবি, লটারিভিত্তিক ভর্তি পদ্ধতি শিক্ষার মান ও ন্যায্য প্রতিযোগিতা ব্যাহত করছে। তারা বলেন, ২০২৬ সালেও যদি এই পদ্ধতি চালু থাকে, তবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়বে। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় অভিভাবক ও শিক্ষার্থীরা প্রতিবাদ ও মানববন্ধন করেছেন।

উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারির সময় স্বাস্থ্যঝুঁকির কারণে স্কুলে ভর্তি প্রক্রিয়ায় লটারিভিত্তিক ব্যবস্থা চালু করা হয়, যা পরবর্তীতে অব্যাহত রয়েছে। এবার নতুন শিক্ষাবর্ষে পদ্ধতি পরিবর্তনের সম্ভাবনাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।