বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান (সিজেসিসি) জেনারেল সাহির শামশাদ মির্জা। রাজধানীর সেনাসদরে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের সামরিক সম্পর্ক ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি উভয়পক্ষ যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার এবং পরিদর্শন কার্যক্রমের মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত করার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। দুই দেশের নিরাপত্তা ও সামরিক যোগাযোগ জোরদারে পারস্পরিক আগ্রহও প্রকাশ করা হয়।
এর আগে, ২৫ অক্টোবর রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের সিজেসিসি চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা। বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা, এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন পারস্পরিক আগ্রহের বিষয় নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের সিজেসিসি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
নিউজটি শুনুন
- আপলোড সময় : ২৯-১০-২০২৫ ১০:১৩:২৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৯-১০-২০২৫ ১০:১৩:২৩ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২ বার পঠিত
ছবি সংগৃহীত
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
সর্বশেষ সংবাদ
এ জাতীয় আরো খবর
ডেস্ক রিপোর্ট